এরাবিয়ান মেন্যু 
০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় বাসা থেকে বেশ কয়েক দফায় আরবি শিক্ষা কোর্সের প্যাকেজ নেয়া হয়েছিল আমার জন্য।প্রতিবারই হুজুরদের সাথে কানামাছি ভো ভো খেলে হুজুরদের চোখে গামছা বাইধা পালায়ছি।বাড়ির ছোট ছেলে হিসেবে অবশ্য প্রশ্রয় পাওয়ার কারনে সেইগুলা খুব সহজভাবেই নেয়া হয়েছে।যে কারনে আরবি শিক্ষার দৌড় আমার আলিফ যবর আ পর্যন্তই ।এবং কোর্স সমাপনী সার্টিফিকেট মানে এরাবিয়ান কুরানের ভার্সন আর আমার হাতে ওঠে নাই।তবে লাভের মধ্যে লাভ একটাই হইছে যে আরবি লেখা দেখলে সেইটা আরবি অক্ষর হিসেবে আলাদা ভাবে চিনতে পারি।
ক্লাস সেভেনে এক স্কুলে কয়েক মাস পড়ার পর সে স্কুল পাল্টানোয় ঈদের খুশির আমেজ পেয়েছিলাম কারন নতুন স্কুলে আলাদাভাবে "আল এরাবিয়াতুল মুনিরাহ" টাইপের কোন দাত ভাঙ্গা আরবি কোর্স ছিল না।এবং এস এস সি পর্যন্ত এক বর্ন আরবি না লিখেই ইসলাম শিক্ষা কোর্সগুলো উতরে যাই।কিন্তু বিধি বাম....
শেষ পর্যন্ত "ইন্টারনেট বাবার" কাছে ধরা খেয়ে গেলাম।গতকাল থেকে আমার ইউসি ব্রাউজারের হোম পেজের মেন মেনুটা কিভাবে যেন আরবি ভাষায় হয়ে গেছে।কোন ভাবেই ঐটারে বুঝাইতে পারতেছি না যে ভাইরে আমি এরাবিয়ান না....
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন