নূর হোসেন হোক অধিকার আদায়ের প্রেরণা
১১ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ নূর হোসেন নিয়ে অসংখ্য পোস্ট এসেছে ফেসবুকে।যাক তবুও আমরা নূর হোসেনকে ভুলে যাইনি।যদিও ভুলে যাওয়াটাই স্বাভাবিক ছিল।আমরা বায়ান্ন ভুলে গেছি একাত্তর ভুলে গেছি আর এ তো একজন মানুষ!
বিশ্ববিদ্যালয় জীবনে অসংখ্যবার এস এম হল থেকে জগন্নাথ হলে যাওয়া হয়েছে ।স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্যের একবারে একপ্রান্তে, রাস্তার পাশে হওয়ায় প্রতিবার ই সেখানে নূর হোসেনের ভাস্কর্যটাকে পাশ কাটিয়েই যেতে হয়েছে।প্রতিবারই খেয়ালে বেখেয়ালে তাকিয়েছি সেদিকে।প্রায় চারমাস পূর্বে ঝড়ের ঝাপটায় গাছেরডাল পরে নূর হোসেনের ভাস্কর্যের ডান হাতের কিছু অংশ মশাল সহ ভেঙে যায়।বেশ কয়েক মাস সেভাবেই ছিল।কিছুদিন পূর্বে সামান্য সংস্কার করা হয়েছিল যদিও এখনো তা অসমাপ্তই রয়ে গেছে।আজ রাতে হলে ফেরার সময় আবিস্কার করলাম সেখানেকিছু গাদা ফুলের মালা...
দেশময় এখন ধর্ম, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র নিয়ে রমরমা ব্যবসা।ব্যবসার নিয়মেই লাভ উঠে আসলে দ্বিগুন তিনগুন কিংবা ক্ষেত্রবিশেষে আর ও বেশী হারে।কিন্তু দেশের সাধারন মানুষের অবস্থার উন্নতি হয়েছে সামান্যই।অথচ আমরা ক্রমাগত দূরে সরে যাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে ।দুর্নীতি স্বজনপ্রীতি দলবাজিই ছিল আমাদের গত ৪১ বছরের ইতিহাস।রাজাকারের গাড়িতে ওড়েছে লাল সবুজ পতাকা ।স্বৈরাচারেরা কেউ মহানায়ক সেজেছে কেউবা ভোট/জোটের রাজনীতির ময়দানে অতি মুল্যবান গণতান্ত্রিক নেতা !
খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠী আর মধ্যবিত্তের স্বপ্নগুলো ক্রমাগত ধুসর হয়ে আসছে...
বাঙালির গৌরবের অতীত জীবন্ত হোক আরেকবার। আরেকবার জয় বাংলায় মুখরিত হোক অধিকার আদায়ের সংগ্রাম...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন