মাওবাদীদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে অরুন্ধতী রায়
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুকার পুরস্কার পাওয়া বিখ্যাত ভারতীয় কথাসাহিত্যিক অরুন্ধতী রায় অভিযোগ করেছেন, অর্থনৈতিক স্বার্থদ্বন্দ্বের কারণেই ভারতের বিভিন্ন প্রদেশে মাওবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। তিনি এই অর্থনৈতিক স্বার্থদ্বন্দ্বের জন্য ভারত সরকারকে দায়ী করে বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যগুলোতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। মাওবাদীদের দমনের নামে এই রাজ্যগুলোতে যে নিরাপত্তা অভিযান চলছে, তার পেছনে আছে খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যগুলো সামরিকীকরণের হীন উদ্দেশ্য। এই রাজ্যগুলোতে 'যুদ্ধ' সরকারেরই সৃষ্টি। তিনি আরও বলেন, যেকোনো যুদ্ধে প্রয়োজন একটি শত্রুপক্ষ। সরকার মাওবাদীদের শত্রুপক্ষ বানিয়ে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই 'যুদ্ধ যুদ্ধ খেলা'য় মেতে উঠেছে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে অরুন্ধতী এসব কথা বলেন।
মাওবাদীদের সঙ্গে সরকারের আলোচনার ব্যাপারে অরুন্ধতী রায় বলেন, 'সরকারের উচিত মাওবাদীদের সঙ্গে শর্তহীন আলোচনার আয়োজন করা।'
তিনি বলেন, মাওবাদীরা একদিনে তৈরি হয়নি। কেউ যখন প্রশাসনের মদদে চূড়ান্ত নির্যাতনের শিকার হন, সামাজিক নিপীড়নে তাঁর পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তাঁর হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মাওবাদীরা তো এভাবেই সৃষ্টি হয়েছে।
সূত্র:প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন