ভোর রাতের চাঁদ যতই শিশু হোক- ম্রিয়মান। আমি তাকে কাঁদতে দেখি। বিদায় এত নিকটে দেখেই কি কান্না? ভোরের চন্দ্রীয় শৈশবের শরীর বেয়ে অশ্রু গড়ালেও আমরা বুক ভরে শুষে নেই নতুন দিনের বাতাস। বাতায়ন খুলি বেঁচে থাকার আরেকটি দিনে। কাকেরা তবু কেন যে চিৎকার করে বুঝি না। কি জানি। কারুর চিৎকারকে হয়ত আমি গান বলি বলেই অন্য কারো গানকেও চিৎকার মনে হয়। সকলেই তার জায়গায় মহারাজ। বিন্নি ধানের খৈ ভাজার ফুরসুৎ থাকলে আমরা তেঁতুল পিষেও গুড় বানাতে চাই।
লঙ্কা ফুলের গরমে দিনরাত তৈজষপত্র প্রায়। তবুও নাক ডাকতে হয় শেষ রাতে অথবা ভর দুপুরে। আতশী কাঁচের আড়ালে শব্দেরা বড় এবং বুড়ো দেখায় তবুও দৃষ্টির ক্ষীণতায় কেউ পড়ুয়া মনকে নির্বাসন দেয় না। বিদ্যার ঝুলিতে অহংকারের সিকি আনারা ঝনঝনালে কি আর বসে থাকা যায়? সওদাগরের জাহাজী মন পড়ন্ত বিকেল বুঝে না। বুঝে না ঝড়ের রাত্রির গৃহহীনের অসহায়ত্ব। তার চাই অনেক অঢেল। কি বিশ্বাসে কি অযথায় কি চাপিয়ে দেয়া তত্ত্বের যাঁতার পেষণে।
বৃষ্টির আগমনী বাতাসগুলো কোথায়? শীতল কর অন্তর। ফিরে এসো আবার আবার এবং আবারো। শরীর ফুটো করে ঢুকানো হয় থিওরীর তাবীজ কবচ। যন্ত্রণা তাই শরীরে অন্তরে চিন্তার অন্দরে। বিভিষণ আনো কাল বৈশাখী। আনো আমের মুকুল। আনো নতুন ধানের গন্ধ এবং জীবনের বর্ষা।
সিকির মত গোল তো তাই লইয়া লইলাম:
Click This Link
আলোচিত ব্লগ
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।