জানো, আজ না আমি রেঁধেছি !
তোমার শিখিয়ে দেওয়া রেসিপিটা
যেভাবে বলেছিলে , ঠিক সেভাবেই।
লবনটা একটু বেশী হয়েছে হয়তোবা,
হয়তোবা মরিচের পরিমনাটাও পরিমান মতো হয়নি।
তাতে কী ! তবুও তো তোমার প্রিয় রেসিপি !
তাই পরখ করেছি চোখ বুজেই।
খাবার টেবিলের পানিশূন্য জগটা-
হা করে তাকিয়ে ছিল আমার চোখের দিকে,
হয়তো সে আমার হৃদয়শূন্যের কাহিনীটা
আঁচ করতে পেরেছে তার হৃদয় দিয়ে।
পাশের শুকনো চেয়ারটা কী বলে জানো ?
বলে, তার নাকি খুব একা একা লাগছে
যাত্রিহীন স্টেশনে পড়ে থাকা চেয়ারের মতো,
তার অস্তিত্ব নাকি এখন ওজনহীন।
টেবিলে রাখা তোমার কেনা প্রাণহীন ফুলগুলো বলে-
তার নাকি আজ মৃত মৃত লাগছে,
কাগুজে ফুলের মত
একদিন আগেও নাকি তার রস ছিল, ভরা যৌবন ছিল।
একটা পূরুষ কখন রাঁধে জানো ?
তার প্রিয়তমার সাথে খেলার ছলে
অথবা তার একাকীত্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




