চাঁদগাজী ভাই আর দু'টি নাই
২০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উৎসর্গঃ সনেট কবি ও রাজীব নুর)
চাঁদগাজী ভাই আর দু'টি নাই
এই না সামু ব্লগে
বিদেশ বসে মনের জোসে
ভুগছেন নানান রোগে।
নুরু ভাইয়ের গুতাগুতিতেও
মাইন্ড করেন না
হাজার ব্লগার খোঁচা মারলেও
মুখে করেন না রা।
বুড়ো বয়সেও ব্লগ কিন্তু
মাতিয়ে রাখেন তিনি
ছেষট্টি বছর পার করেছেন
মুক্তিযোদ্ধাও যিনি।
গাজীর পক্ষে সনেট কবি
যেই না দিলেন পোষ্ট
হুমরি খেয়ে পড়ল যেন
নাখোশ কিছু হোষ্ট।
কেউবা বলল ভালো ভালো
কেউবা বলল মন্দ
ভালো মন্দের ঠেলাঠেলিতে
বের হলো দুর্গন্ধ।
আমি কিন্তু পবন সরকার
মধ্য পন্থায় আছি
উভয় দলের গুতাগুতিতে
ভোদর নাচা নাচি।
যতই হোক না গুতাগুতি ভাই
মজা কিন্তু কম না
উভয় পক্ষের মন্তব্য দেখে
হেসেই মরি রমনা।
তবে ভাইরে একটি কথা
স্বীকার করতেই হয়
গাজী ভাইয়ের খোঁচা মন্তব্যর
নাই কিন্তু আর ভয়।
নুরু ভাইটা বড়ই ঠ্যাটা
বরিশালের লোক
গুতা দিয়ে চাঁটগাঁ গাজীর
ভালো করেছেন রোগ।
দুইজনকেই ভালোবাসি
কারে বলবো মন্দ
রোজার দিনে দোয়া করে যাই
মিটে যাক তাদের দ্বন্দ।
নুরু-গাজী হোক না পাজি
তবুও মোদের ভাই
ব্লগটাকে মাতিয়ে রাখায়
অভিযোগ নাই তাই।
আসেন ভাইরে গাজী, পাজি
সবাই মিলে থাকি
ভদ্র ভাষায় মন্তব্য করে
বন্ধু বলে ডাকি।
ছবি ঃ গুগল
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র...
...বাকিটুকু পড়ুন