শেখ হাসিনার ফিরে আসা কঠিন হবে
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগে একটা বই পড়েছিলাম। বইটির নাম কারাগারে কারাবাসে। সেই বইতে লেখক পঁচাত্তরের শেখ মুজিব হত্যার পরের একটি ঘটনা উল্ল্যেখ করেছেন। তিনি তখন রাজনৈতিক বন্দী হয়ে রংপুর কারাগারে আটক আছেন। সেই সময় রাজশাহী বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা কারাগার ভিজিটে আসেন। সকল কারা বন্দীদের লাইন করে দাঁড় করানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তা বন্দীদের এক এক করে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করছেন। এমন সময় লাইনের মাঝখান থেকে একজন কারাবন্দী উর্ধ্বতন কর্মকর্তাকে লক্ষ্য করে আগবাড়িয়ে বলে উঠলেন, স্যার আমি একজন রানিং আওয়ামীলীগের এমপি, আমাকে চোর ডাকাতের সাথে রাখা হয়েছে, আমাকে রাজবন্দী হিসাবে কোন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। ভদ্রলোকের কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তা জেলারকে জিজ্ঞেস করলেন, উনাকে এভাবে রেখেছেন কেন? জবাবে জেলার সাহেব বললেন, স্যার এটা তো আমাদের দোষ নাই, এই আইনটাতো উনারাই করে গেছেন। জেলখানায় রাজনৈতিক নেতাদের কোন বাড়তি সুবিধা থাকবে না। সেই আইনেই তো উনাকে সাধারণ কয়েদীদের সাথে রাখা হয়েছে।
এই ঘটনাটির উল্ল্যেখ করার উদ্দেশ্য হলো, শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য অনেক আইন করে রেখেছেন। এখন প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেই আইনগুলো যদি তার উপরেই প্রয়োগ করা হয় তখন শেখ হাসিনার খালেদা জিয়ার মত জেল খাটা ছাড়া উপায় থাকবে না অথবা তারেক জিয়ার মতো জেল থেকে বাঁচার জন্য বিদেশের মাটিতেই থাকতে হবে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন