বাজার নিয়ন্ত্রণ জনগণের ভোগান্তি
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্বর্তীকালীন সরকার সুস্থ্যভাবে দেশ চালাতে পারবে কিনা সন্দেহ আছে, কথাটি আগেই বলেছিলাম । তার কিছুটা নমুনা শুরু হয়ে গেছে। এখন কিছু লোকের মাঝে শুরু হয়েছে “আগেই তো ভালো ছিলাম”।
এতোদিন যারা স্বৈরাচারী রাজত্ব করে এসেছে তাদের আয় ইনকামের কোন হিসাব ছিল না। কিন্তু বর্তমানে তারা কোনঠাসা হওয়ায় অনেকের অবৈধ ইনকাম বন্ধ। এই কোনঠাসা হওয়াটা কোনভাবেই তারা মেনে নিতে পারছে না। কোটি কোটি টাকা দুর্নীতি করে আর্থ আত্মসাত করা লোকজনের ঘি ভাতে ছাই পড়েছে। এমন অবস্থায় এই সরকাররের কোন ভালো কাজকেই তারা ভালোভাবে করতে দিবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি করাসহ চুরি ডাকাতি ছিনতাই করে দেশকে অস্থিতিশীল করে দিতে পারে এবং শুরু করেছে।
বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে ফখরুদ্দিন সরকারে সময়ও একই অবস্থা হয়েছিল। বাজার সিন্ডিকেটের সাথে কুলোতে না পেরে ফখরুদ্দিন সরকারের সেনা প্রধান মঈন ইউ আহমেদ বলতে বাধ্য হয়েছিলেন ”ভাতের বদলে আলু খান”। এবারো সেই অবস্থাই দেখতে পাচ্ছি। একটি কথা আছে “সুবক্তা সুশাসক নাও হতে পারে”। তেমনি অতি ভদ্রলোকের পক্ষেও কথাটি অনেকটা প্রযোজ্য। যারা সিন্ডিকেট করে দুর্নীতিবাজী করে এতদিন টাকা পয়সা কামিয়ে আসছে তাদের ঢিলেঢালা শাসন ব্যবস্থা দিয়ে নিয়ন্ত্রণ করা কোনভাবেই সম্ভব নয়। সরকারকে আরো কঠোর হতে হবে। সাধারণ জনগণ অবৈধ ইনকাম নয় বৈধ ইনকামের মাধ্যমে সৃশৃঙ্খলভাবে শান্তিতে থাকতে চায়। তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়া মানেই বুঝতে হবে সরকারের শাসন ব্যবস্থায় কোন দুর্বলতা দেখা দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন