-মো. আসাদুল্লাহ্
মা
চারিদিকে ধোঁয়ার কুন্ডলী
উপরে গেইটে তালা মারা
নিচেও তালা কোন বাইনচোত জানি আঁটাইয়া তালা মারছে
কেচি গেইট প্রায় ভেঙে ফেলেছিলাম মা
আর একটু টাইম পেলেই.....
নিচে তেতীয়ে উঠা আগুনের কুন্ডলী
সহস্র জিহব্বায় শুন্যতাকে শাশায়
মারে ....
জানালাডা ভাঙতে পারলে লাফ দিয়ে নিচে পরতাম
আইন কি বাল ছিরবে ?
মাগিখোড়রা আইন বানায় ওগো জন্যে
হেল্লো হ্যাল্লো ......
আমার মাজায় লাল শাড়ি বাঁধা আছে
সেটা দেখে আমায় চিনে নিও
খতি পুরনের টাকা তুলে অর্ধেক ছালমানের বাপের হাতে দিয়ে দিও
ও যেন আরেকটা মেয়ে দেখে বিয়ে করে
আর সালমানকে একটা এতিম খানায় দিয়ে দিয়ো
মা
তিন পোয়া তালপাটারি কিনে রেখেছি
আমার ব্যাগে আছে
সালমানের ভাপা পিঠা খুব পছন্দ
ওমাগে ........ নিচ থেকে পোড়া মাইনসের গন্ধ আসে
কাল করো দাঁত মাজা কয়লার অভাব হবে না
যেই বোকাচোদা এই ফ্যাকটরীর নকশা করছে ওর মুখে পরান ভরে মুততে পারলে একটু শান্তি পাইতাম
ওমা
তোমার মনে আছে শিতকালে চুলার পাশে বশে থাকতাম বলে কত বকা দিতা ?
আমার মনে হচ্ছে তোমার চুলার পাশে বসে আছি
তাপ যত বারছে আমি ততই যেন তোমার কাছে চলে আসছি একেবারে চুলার গা ঘেসে
মা তুমি ফোনের লাইন কেটো না
আমি তোমার সাখে কথা বলতে বলতে মরবো
মা হেল্লো........... হেলো ..... হ্যালো.... হ্যা!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


