somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার রঙ- সিনেমা রিভিউ

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




টিকেট কেটে প্রায় এক ঘণ্টা বাইরে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে অবশেষে সিনেমা হলে ঢোকার অনুমতি মিলল, মানে আগের শো শেষ। নির্ধারিত সিটে বসে পাশের দু'জনের সাথে আলাপ জুড়ে দিলাম। ডান পাশের ছেলেটা আমার সমবয়সী। বাম পাশের জন আমার বাবার বয়সী হবেন। ডানের ছেলেটা এবার নিয়ে তৃতীয় বারের মতো এই হলে এই ছবিটা দেখছে। তার খুব ভালো লেগেছে গল্প, মারামারি আর ঝকঝকে পর্দা। তারমতে নায়িকার বয়স নায়কের তুলনায় পাঁচ বছর বেশি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি একটা অসম প্রেমের ছবি দেখব বলে। বামের দর্শক জানালেন তিনি দ্বিতীয়বারের মতো ছবিটা দেখতে এসেছেন। নায়িকার জর্জেটের শাড়ি পড়া দৃশ্যগুলো নাকি তার অসাধারণ লেগেছে। কেন জানি আমার আগ্রহ আরও বেড়ে গেল।;)
সিনেমা শুরু হয়েছে নাকি চাকা সাবানের অ্যাড হচ্ছে বুঝতে সময় লাগল। বেশকিছু যুবক-যুবতী একসাথে পুকুরে সারি বেঁধে গোসল করছে। এরমধ্যে কাবিলাকে দেখে শিউর হলাম সিনেমাই শুরু হয়েছে। আর দশটা বাংলা ছবির মতো এখানেও নায়ক হাজির হলেন উড়তে উড়তে। উড়াউড়ি ঘোরাঘুরি ছাড়া নায়কের আর কোনো কাজ নেই। এর মধ্যে প্রবল প্রতাপশালী জমিদার রাজ্জাকের নাতনিকে দেখে প্রেমে ডুবে গেলেন নায়ক। নায়কের প্রেমে পড়া দেখে বুঝতে পারলাম ইনিই এই ছবির নায়িকা। চার-পাঁচটা গাড়িওয়ালা জমিদার নাতনি গান শিখতে যান পায়ে হেঁটে গ্রামের পথে। নায়ক মহাশয় বডি বিল্ডিংয়ে ব্যস্ত যেখানে তার পাশেই নায়িকা পাহাড় থেকে পড়ে যাওয়ার উপক্রম। নায়ক অপেক্ষা করছে কখন চিৎকার আসে, বাঁচাও...বাঁচাও...। নায়ক আবার উড়লেন। এক লাফে নায়িকার...। একবার নায়ক উপরে তো নায়িকা নিচে নায়িকা উপরে তো নায়ক নিচে যেন কুস্তি লড়ছেন দুই জাপানি কুস্তিগির। প্রেম এখানেই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নায়িকার মন পাওয়া এত সহজ নয়। দিতে হবে পরীক্ষা। নায়ক চুরি বিদ্যায় কেমন বিদ্যান তার পরীক্ষা। এটা নায়িকাই ঠিক করেছেন, কারণ একমাত্র ওই পেশাতেই তিন হাজার কোটি টাকার মালিক হওয়া যায়। না, কোনো ব্যাংকের তিন-চার হাজার কোটি টাকা না নায়ককে চুরি করতে হবে চৌধুরী সাহেব মানে রাজ্জাকের লাঠি ও তার ছেলে-বউয়ের টেপ রেকর্ডার। নায়কের ডিকশনারিতে অ-সম্ভব বলে কোনো কথা থাকতে নেই। সফলতার সাথে শেষ করলেন চুরি কর্ম। তবে সাফল্য সহজে ধরা দেয়নি, চুরি করতে গিয়ে নায়ক কিছুটা আহত হলেন। এই আঘাত নায়িকাকে নিহত হতে বাধ্য করল, ফলাফল 'ফল ইন লাভ'। একটা গান দিয়ে প্রেম শুরু করলেন 'জানো কি তুমি জানো কি...। প্রেম যেহেতু হয়ে গেছে নায়ক-নায়িকার খুব একটা দরকার আছে বলে মনে হচ্ছে কি? কিংবা কোনো কিছু মিস করছেন কি? হ্যাঁ ঠিক ধরেছেন, ভিলেন। বাংলা সিনেমা অথচ ভিলেন এখনও এল না, তা কি হয়? নাসরিন, মিজু, ইলিয়াস কোবরা, শিবা শানু সবাই একে একে উপস্থিত। পাঠক কি আমাকে গালি দিচ্ছেন মিশা সওদাগরের নাম না বলায়? আরে ভাই মিশা ছিল না তবে তার অভাব পূরণ করতে ইয়া বড় একখান অস্ত্র হাতে পর্দায় হাজির অমিত হাসান। আজ তিনিই মিশা সওদাগর। অমিত হাসান লিভার সিরোসিসে আক্রান্ত। পুরা লিভার পাল্টাতে হবে। চিকিৎকার খরচ তুলতে ব্যাংক ডাকাতি করে এক ব্যাগ টাকা এনেছিলেন। ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন তার ছোট ভাই আসিফ ইকবাল। এখন তিনি টাকার জন্য যাকে পাচ্ছেন তাকে ঢুশুম! ভিলেনের দল নায়িকাকে খুঁজে বেড়াচ্ছেন। এবার জানা গেল অন্য ঘটনা। রাজ্জাক নায়িকার আপন দাদু না। কোটিপতি বাবার একমাত্র মেয়ে। তার বাবা-মাকে সম্পত্তির লোভে খুন করে অমিত হাসান, মিজুর গং। নায়িকাকে ভুলভাল চিকিৎসা দিয়ে মানসিক ভারসাম্যহীন করে দেওয়ার মহান দায়িত্ব পড়ে চিকিৎসক নাসরিনের উপর। একজন নার্সের ঘুমন্ত বিবেক জাগ্রত হলে সে নায়িকাকে নাসরিনের 'চিকিৎসা' থেকে মুক্তি দিয়ে পালাতে সাহায্য করেন। দু'জন বদ লোকের গাড়িতে অসুস্থ নায়িকা লিফট নিতে চাইলে তারা অতি সহজেই রাজি হয়ে যাওয়ায় দর্শক ব্যাপক ক্ষেপে গেলেন, আমার পাশ থেকে একজন চিৎকার করে বললেন 'উঠিস না এই হালাগো চরিত্র ভালা না।' উক্ত দর্শকের কথায় কান না দেওয়ার খেসারত নায়িকাকে দিতে হলো। চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে এ যাত্রায় রক্ষা। কিন্তু স্মৃতি হারিয়ে ফেলেন নায়িকা। আমরা অপেক্ষায় আছি আরেকটা আঘাতে তার স্মৃতি ফিরে আসবে। কিন্তু নায়িকা এমনি এমনি ভালো হয়ে গেলেন। তার সব মনে পড়ল। ততক্ষণে অমিত হাসান হাজির। ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যিনি বাঁচিয়ে রাখছেন তার লিভার। পাঠক আমাকে গাধা বলে গালি দিবেন যে কেন ক্যালসিয়াম ট্যাবলেট লিখলাম? বিশ্বাস করুন আমার টুকটাক যা পড়াশোনা তা ফার্মেসিতে। ওষুধের পাতা বঙ্ ও সাইজ অনেক দূর থেকে দেখেই বলে দিতে পারি এটা কিসের ওষুধ। লিভার রোগী মেরে ফেললেন রাজ্জাককে কিন্তু ধরতে পারলেন না পিছন দরজা দিয়ে পালানো নায়িকাকে। নায়িকা এক দৌড়ে নায়কের বাড়ি। নায়কের বাবা আলিরাজ উৎসাহ দিলেন নায়িকাকে নিয়ে পালাতে। নায়ক চিন্তিত, জীবনে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি ছাড়া আর কিছুই করেনি। এই ঘোরাঘুরির বিনিময়ে তাকে কেউ কি বেতন দেবে? নায়ক-নায়িকাকে নিয়ে পাহাড়ের মাথায় একটা পাকা ঘরে নিয়ে গেলেন। জানা গেল এটা নায়কদেরই খামার বাড়ি। বাহ্‌! যার থাকার বাড়ি ছনের ঘরের তার খামার বাড়ি আধা পাকা দালান? এ সময় নায়িকা তার বাবার সহায় সম্পত্তির বর্ণনা দিলে কোটিপতি নায়িকার প্রতি নায়কের ভালোবাসা আরও বেড়ে গেল। নায়িকা পাঁচ বছর পর তার উকিল আঙ্কেলের মুখস্থ নাম্বারে ফোন দিয়ে অবগত হলেন পাঁচদিন পর নায়িকা আঠারোতে পা দিবেন। আর নায়িকা আঠারো বছরে পা দেওয়ার সাথে সাথে ঢাকায় না গেলে তার বাবার কোটি কোটি সম্পদ দাতব্য সংস্থার হয়ে যাবে সো এক্ষুণি 'ঢাকা চলো কর্মসূচি'। কিন্তু এমন শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাঁধা দেওয়ার জন্য ভিলেন পক্ষ পাহাড় বন জঙ্গলে শুরু করেছে খোঁজ দ্য সার্চ। নায়ক তার বুদ্ধি ও উড়াউড়ির কৌশল দিয়ে একটা একটা করে পাতি ভিলেনকে পরপারের টিকেট লাগিয়ে দিচ্ছিলেন।
এদিকে গাছে কাঁঠাল গোফে তেলের মতো ভিলেনরা নেতাদের মতো সম্পদ ভাগাভাগি নিয়ে মেতে উঠলেন কোন্দলে। দর্শক ভাবছেন কোন সম্পদ? আরে নায়িকাকে ধরে টিপসই নিতে পারলে তার বাবার সব সম্পদ তো ভিলেনদেরই হবে। দলীয় কোন্দলে মিজু নাসরিনকে, নাসরিন কোবরাকে শেষ করে দিলেন। থাকে শুধু মিজু আর অমিত। অমিত হাসান এই লাইনে নতুন হলেও পলিটিঙ্ বুঝতে তার বেশি সময় লাগল না সুতরাং মিজুকে...। এখন থাকে শুধু নায়ক আর অমিত হাসান। অমিত তো লিভারের রোগী। তার ক্যালসিয়াম ট্যাবলেট পা দিয়ে গুঁড়া গুঁড়া করে দেওয়ার সাথে সাথে অমিত সোজা ভোগে। আগের সিনেমায় দেখেছি জাদুকরের প্রাণ থাকে টিয়া পাখির ভেতর। পাখির ডানা ভাঙলে জাদুকর ভিলেনের হাত ভাঙে। পাখির পা ভাঙলে জাদুকরের পা, কল্লা ছিড়লে জাদুকর শেষ, আর আজ দেখলাম ক্যালসিয়াম ট্যাবলেটের ভেতর অমিত হাসানের প্রাণ। যেহেতু সব ভিলেন খতম তো এখন আর কি? নায়ক-নায়িকা সুখে শান্তিতে বসবাস করবেন।
পোস্ট মর্টেম
ষ ঝকঝকে পর্দা আর সুন্দর সাউন্ড সিস্টেমের কারণে দর্শককে মাঝে মাঝে আঙ্গুল কামড়ে দেখতে হয়েছে, স্বপ্ন দেখছি না তো?
ষ নতুন নায়ক বাপ্পির লিপিস্টিক নেওয়া দেখে দর্শক চিল্লাছিল।
শাকিব খানের ছোট ভাই বলে।
ষ অভিনয় করে নায়ক বুঝিয়ে দিয়েছেন তিনি আসলেই শাকিব খানের ছোট ভাই।
ষ নায়ক নায়িকা পালানোর দরকার হলেই গর্ত খুঁজে পাচ্ছেন। একজন দর্শক চেঁচিয়ে উঠলেন 'হালা মনে করেছিলাম দেশের রাস্তাঘাটই খালি খানাখন্দে ভরা। এখন দেখি জঙ্গল, পাহাড়েও এক অবস্থা।
ষ নায়ক কখনও বলছেন 'ঢাকাইয়া' ভাষা কখনও শুদ্ধ ভাষা আর নায়কের বাবা-মা বলছেন অন্য আঞ্চলিক ভাষা-সব মিলিয়ে নিলে জগা খিচুরি।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×