somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পদাতিক চৌধুরি
আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

আতঙ্কের নিপা ভাইরাস ও দুটি কথা

২৫ শে মে, ২০১৮ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেরালার নিপা ভাইরাস সংক্রমনে মৃতের সংখ্যার এই মুহূর্তে এগারজনে দাঁড়িয়েছে । প্রতিবেশী কর্ণাটকেও ঢুকে পড়েছে এই মারণরোগ । গতবছর শিলিগুড়িতে অজানা জ্বরে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে শিলিগুড়ি হাসপাতালে কর্মরত একজন ডাক্তার বাবুও ছিলেন । অনুমান করা হচ্চে সেসময় নিপার সম্ভাবনা এর মধ্যে থাকতে পারে । আর এর অন্যতম বাহক হিসাবে এবারও সে রাজ্যে কর্মরত শয়ে শয়ে রাজমিস্ত্রিদের শরীরের মাধ্যমে এরাজ্যেও ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । কিন্তু যারা এই রোগের বাহক সেই বাদুড়রা কখনই অসুস্থ হয়না এই মারণরোগে ।



সম্প্রতি হিমাচলে ১৫ টি বাদুড়ের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । তাদের মতে নিপার সংক্রমণের কারনেই বাদুড়ের মৃত্যু ঘটেছে । কিন্তু বিজ্ঞানীরা এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন । তাদের যুক্তি, মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে সংক্রমিত নিপা সহ প্রায় ৬০ টি জীবাণু বাদুড়ের দেহে বাসা বেঁধে থাকে । অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য হল - ব্যারিস, হেন্ড্রা, সার্স, রিওভাইরাস এমনকি ভয়াবহ ইবোলার জীবাণুও । উল্লেখ্য এতগুলি রোগের জীবাণু বহন করলেও বাদুড়দের মধ্যে রোগ সংক্রমণের নজির নেই ।



কী কারনে এই সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে বাদুড়রা? এ সম্পর্কে দুটি গবেষণার রিপোর্ট একটু দেখে নেওয়া যাক । ২০১২ সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী মিশেল বেকারের রিপোর্ট অনুযায়ী, মানুষের মত জটিল ও শক্তপোক্ত রোগ প্রতিরোধ শক্তিতে বাদুড় তুলনায় দুর্বল । কিন্তু তার দেহে সবসময় প্রতিরোধক ক্ষমতা চালু থাকে, সেক্ষেত্রে মানুষের কোনও সংক্রমণ ঘটলে তবেই প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয় । বেকারের দাবি, প্রতিরোধ শক্তির এই আচরণগত পার্থক্যই বাদুড়কে সংক্রমণের হাত থেকে রক্ষা করছে ।

অন্যমতে, দীর্ঘপথ ওড়ার কারনে বাদুড়ের দেহের তাপমাত্রা পাখিদের তুলনায় প্রায় দ্বিগুণ । এরফলে তাদের বিপাক পক্রিয়া খুবই গতিশীল । ২০০৫ সালে আমেরিকার ইউ এস জি এস ফোর্টের কলিন্স সামান্স নামক বিজ্ঞানীরর রিপোর্টে বলা হয়, দীর্ঘ পথ ওড়ার কারনে তাদের বিপাক পক্রিয়া খুব গতিশীল যে কারনে একাধিক রোগের জীবাণু বহন করলেও তাদের শরীরে রোগ সংক্রমিত হয়না । যেটা ইঁদুর বা মানুষের মত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ঘটে থাকে । এহেন উচ্চ ক্ষমতা সম্পন্ন ধারকের দেহে বাসা বাঁধার কারনে শক্তিশালী হয়ে ওঠে জীবাণুকুলও ।

কৃতজ্ঞতা - এই সময় ওয়েব পেজ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:১৮
২৪টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×