somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের লাল জামা

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-আম্মু আমার আরেকটা ড্রেস লাগবে। :((
- কি বল, তোমারতো এখন চারটা ড্রেস। একটা ঈদের কয়টা লাগে??
- নাাাাাাা, :(( আমার একটা লাল ড্রেস লাগবে
আচ্ছা বাবা কিনে দেব, এখন কান্না থামাও।

লাল ড্রেস পেয়ে টিনটিন সেকি খুশি। তার এখন ৫টা ড্রেস।

এই বাবু কই??? বসে বসে টিভি দেখ। কেউ আসলে দরজা খুলিওনা। আম্মুকে ডাকবা। কেমন?? আম্মু গোসল সেরে আসছি।
- আচ্ছা আম্মু।

তার লাল জামাটি পড়ে বসে বসে একা টিভিতে টম এন্ড জেরী দেখায় ব্যস্ত টিনটিন। টম এন্ড জেরী তার খুবই প্রিয়। একা একা বসে টিভি দেখে আর একা একা হি হি করে হাসে। হঠাৎ বেলের আওয়াজে তার
হাসির মাঝে ছেদ পড়ে। দরজার সামনে চেয়ার টেনে তার উপর দাড়িয়ে ছোট ছিদ্র দিয়ে দেখে। না কাউকেতো দেখা যায়না। আবারো বেল বেজে উঠে। আবারও একি কায়দায় গিয়ে দেখে। না কাউকে দেখা যায়না। না সে এবার আম্মু না দেখে মতো দরজাটা খুলে। দেখে একটা তার সমান ছোট বাচ্ছা দরজার সামনে দাড়িয়ে আছে। তাকে দেখেই সে ফিক করে হেসে দেয় =p~
-তোমার ড্রেস কই?? নেঙটু কেন??
-আমি নেঙটু কই?? প্যান্ট পরছিনা??
-তোমার টুনটুনি দেখা যায় =p~
ছেলেটা তাড়াতাড়ি তার প্যান্টের সামনে দুহাত দিয়ে ঢেকে দেয়।
- হি হি খালি গায়ে থাকলে আম্মু বলে নেংটু।
- তুমি নতুন জামা পড়োনাই কেন?? আজকে না ঈদ?
- আমার নতুন কাপড় নাই।
- ঈদে আম্মু কিনে দেয়নাই?
- না, মায়ে কইছে একটা লাল জামা আইনা দিবো ঈদের পরে।
- ওহ, এখানে কি করো? হারিয়ে গেছো??
- নাহ, ভিক্ষা চাই। মায়ে পাঠাইছে।
- ভিক্ষা কি??
- টেকা চাই।
- টেকা না টাকা, টাকা দিয়ে কি করবা??
- ভাত খামু। টেকা দিবো তোমার আম্মায়??
- টিভি দেখবে?? টম এন্ড জেরী চলতেছে। তুমি টম এন্ড জেরী দেখ?
- না, ওইটা আবর কি?? আমি যাইগা, টেকা দিবোনা?
- তুমি কোথায় থাক?
- নিচে বস্তিতে
- তোমাদের বাসায় এসি আছে?
- এসি কি??
- হি হি হি টিভি আছে?
- টিভি নাই, মায়ের সাথে একবার এক রাজার ঘরে যাইয়া দেখছিলাম।
-সেমাই খাবে?
- না, টেকা দিতে বল তোমার মায়েরে, নাইলে আমি যাইগা। মায়ে মারবো।
টিনটিন এত কিছু বলেই যাচ্ছে। সে আছে তার তালে। কিন্তু পাগলার এত কিছু দেখার শুনার সময় নাই। আজ ঈদের দিন। আজকে যত মানুষের ধারে ধারে যেতে পারবে ততই লাভ। ঈদের দিন সবাই উদার হস্তে দান করে। তাই কেউ না দিলে সেখানে তার সময় নষ্ট করার কোন দরকার নেই। আজ যদি বেশি করে টাকা না নিয়ে যেতে পারে তাহলে মায়ের হাতে নিশ্চিত মাইর খাবে। তাই সে টিনটিনের এত কথায় বিরক্ত হয়ে বার বার তাদের থেকে টাকা ভিক্ষা দেবে কিনা চানতে চায়। না দিলে দাড়িয়ে লাভ কি??

এরিই মাঝে তার মা বাথরুর থেকে আওয়াজ দেয়,
এই বাবু কার সাথে কথা বলো??
পাগলার সাথে আম্মু
পাগলা কে??
পাগলা পাগলা আরকি।

এই পাগলা তুমি ড্রেস নিবে??? আমার অনেক ড্রেস । তুমি একটা নিবে??
না মায়ে কইছে টেকা নিতে খালি।
টিনটিন তার পকেটে হাত দেয়। নামাযে যাবার সময় বাবার দেয়া ৫০০টাকার মোছড়ানো নোটটা বের করে বলে, এটা নেবে??
পাগলার চোখ বড় বড় হয়ে যায়। এত টেকা??
-তোমার মায়ে মারবোনা??
- না এটা আমার টাকা। এটা নাও, দাড়াও এই লাল জামাটা নেবে?? নাও নাও আমার অনেক জামা।
বলতে বলতে টিনটিন তার সদ্যকেনা ঈদের তার সবচেয়ে প্রিয় লাল জামাটা খুলে পাগলাকে দিয়ে দেয়।
পাগলাতো ৫০০টাকা আর লাল ড্রেস পেয়ে আনন্দে আত্মহারা। এক মুহুর্তও আর দেরী করেনা। বাসার দিকে দৌড়ে চলে যায়।

-কিরে বাবু তুমি নেঙটু কেন?? তোমা জামা কই??
-দিয়ে দিছি আম্মু।
-কাকে দিছো??
-পাগলারে
-পাগলা আবার কে??
- বস্তিতে থাকে। জানো আম্মু তার না কোন জামা নেই, তার আম্মু তাকে ঈদের জামা কিনে দেয়নাই। তাই নেঙটু নেঙটু ভিক্ষা করছে। বাবা যে টাকা দিয়েছিল তাও দিয়ে দিছি আম্মু। আম্মু তুমি বকা দেবেনাতো আমাকে??
-না বাবা, বকা দেবোনা।

টিনটিনের মা তাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। চোখের কোনে এক ফোটা জল অনুভব করে।



সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২০
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×