somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মকথন (২য় পরিচ্ছেদ)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"
আত্মকথন (পর্ব-২)

অমল বাইক চালানোর ফাকে বলল,
-জাবেদ ভাই, আপনি দারুন মানুষ, এত রাতে শুধু আমাকে দেখাবার জন্যে এত দুর চলছেন, আপনার মত বন্ধু পেয়ে আমি খুব খুশি।
জাবেদ নির্লিপ্ত ভাবে উত্তরে বলল,
-আমি আপনার বন্ধু হলাম কবে ?
- হননি ঠিক, তবে হয়ে যাবেন,
-হুম, যদি বেচে থাকি। আপ্নি কিন্তু দারুন অভদ্র, এত সময় ধরে আমার সাথে আছেন, অথচ নিজের নামটিও জানালেন না, অবশ্য আমি কিছু মনে করিনি
-আমি দুঃখিত, আমার নাম অমল, অমল আহমেদ, বাড়ি ঢাকায়, এখানে এসেছি ঘুড়ে বেড়াতে, আপনাদের এলাকাটা দারুন, আচ্ছা আর কত সময় লাগবে পৌছতে ?
-জানিনা কত সময় লাগবে, আমি সময় গুনে কাজ করিনা, আপনার নামটা অদ্ভুত, অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলিম,
-হ্যা, এটা নিয়ে আমাকে প্রায় ই বিপদে পরতে হয়, সামনে চায়ের দোকান দেখা যাচ্ছে, আসুন একটু গরম হয়ে নেই।
ওরা যখন বাইকটা থামাল, একদল কুকুর তখন সমানে চিত্কার শুরু করল.
অমল দু কাপ চায়ের অর্ডার দিল, ওর টাতে চিনি কম, দুধ ও কম, ওর একটা বন্ধু বলেছিল দুধ চিনি বেশি হলে চায়ের আসল স্বাদ নষ্ট হয়ে যায়, একদিন ওটা ট্রাই করার পর থেকে অমল ও ওই ভাবেই চা খাওয়ার অভ্যাস করে ফেলেছে। স্বাদটা সত্য দারুন, একটু কষ কষ লাগে, কিন্তু কফির মত কাজ করে। কুকুর গুলো এখন ও তার্স্বরে চেচিয়ে যাচ্ছে, কোন কোনটা বুক ফাটিয়ে কেঁদে চলছে, মহা বিরক্তিকর একটা অবস্থা।
অমল পা উঠিয়ে আরাম করে বসে দোকানীকে জিজ্ঞাসা করল,
-ভাই আপনাদের এখানে এত কুকুর কেন ?এভাবে চেচালে তো পুরো গ্রামের কেউ ঘুমাতে পারবে না,
দোকানী বিরক্তের সাথে জানাল,
-ভাই এই গ্রামত ১ টাই কুত্তা, কিন্তু আইজ কেমনে এতগুলান হইছে আল্লাহ মালুম, আমগো পুরা গ্রামত এত্ত কুত্তার দেখা পাইতায় না, আফনারা ফাকানিত (বেড়াতে) যাইননি বা ?
-হ্যা, আমরা রাখাল শাহ'র মাজার দেখতে যাচ্ছি, আজ নাকি ওখানে ওরশ হবে ?
- যাও তে, আমাদের লাগি দোয়া করিও।
অমল ই বিল দিল, ১ প্যাকেট গোল্ড লিফ সিগারেট ও নিল, তারপর ত্রস্ত পায়ে বাইকের দিকে এগুলো, কোথায় যেন শুনেছিল, রাতে কুকুর রা অশরীরি আত্মা দেখতে পায়, আর ওই সময় তারা খুব চেচায় বা কাঁদে। আজকের ব্যাপারটা কি তেমন কিছু ? কি আসে যায়, কখনো দেখা হয়্নি, আজ হয়ে গেলে মন্দ কি।
অমল যখন বাইকে উঠল, জাবেদ ওর হাত ধরে বলল,
-ভাই আরেকটু পর যাই, আরেকটা সিগারেট খেয়ে নেই।
আসলে জেবেদের মনে তখন কিছু ভয় কাজ করছিল, ও জানে এ এলাকাটা তেমন সুবিধার না। তার ওপর কুকুর গুলো অস্বাভাবিক আচরন করছে। অমল কে ওর ভাল লেগেছে, ও চায়্না অমলের কোন ক্ষতি হোক।

ওরা যখন পুনরায় বাইকে উঠল, সেই আরেকজন তখন ওদের চেয়ে অনেক সামনে, কারন সে কুকুর পছন্দ করে না। কুকুরের চিত্কার তার কাছে অসহ্য লাগে। অমলদের হারাবার কোন ভয় নেই তার, সে জানে ওরা মাজারে যাবে, কেন জানবে না ? সে যে সেই স্টেশন থেকে ওদের পিছু নিয়েছে।
"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×