আমি চাঁপা স্বভাবের মানুষ গুলোর মধ্যে একজন
তাই হয়তবা আমার আভ্যন্তরীণ ভাবনা গুলো কখনোই প্রকাশ পায় না
আর তোমার সাথেও তার ব্যাতিক্রম হয়নি
বিশ্বাস করো আমি অনেকবার তোমায় বলতে চেয়েছি
কিন্তু আমার সব চেষ্টাই বৃথা হয়েছে ।
কিন্তু আমার মধ্যে একটা দুটানা কাজ করত
আমার সন্দেহ হত তুমি আমার অনুভূতি গুলো জান
কিন্তু তা আমার সামনে তুমি কখনোই প্রকাশ করো না
এ ভেবে অনেক কষ্ট ও হত
কিন্তু আমিও আমার কষ্ট তোমার সামনে প্রকাশ করব না
আমার মনে হয় আমিই তোমার গোপন প্রেয়সী
এটা ভেবে আমার ভীষণ ভাল লাগত
আমি জানিনা ঠিক তোমার কোন জিনিসটা আমার ভাল লাগে
কিন্তু তুমি আমার হৃদি মাঝে নিশীদিন বিরাজমান
তুমি যেমনটা চাও হয়তবা আমি তেমনটা না
তেমনটা কখনো হতে পারবও কি না জানিনা
কিন্তু যখন তুমি আমার কাছাকাছি থাকো
আমি আমার দুনিয়া ভুলে যাই
জানি ভালবাসার কথাটা হয়তবা কখনোই বলা হয়ে উঠবে না
তাই বলে ভেবনা আমার ভালবাসাটা নিছক খেলা ।
আমি বোকাদের দলে থেকেই তোমায় সারাজীবন ভালবেসে যাব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


