সংসদ ভবনের খানিক অংশ সংস্কারের জন্য কন্ত্রাক্টারদের ডাকা হল ।
১। চীনের কন্ট্রাক্টার একটি মাপার ফিতা বের করল এবং মাপা-মাপির পর বলল, আমাকে ১লাখ দিতে হবে । ৪০ হাজার দিতে হবে জিনিস-পত্রের খরচ । ৪০ হাজার দিতে হবে শ্রমিক খরচ আর ২০ হাজার আমার লাভ ।
২। ভারতের কন্ট্রাক্টার একটি মাপার ফিতা বের করল এবং মাপা-মাপির পর একটা কাগজে কিছু আঁকিবুঁকি করার পর বলল, আমাকে ৮০ হাজার দিলেই আমি কাজটি করে দিতে পারব । ৪০ হাজার দিতে হবে জিনিস-পত্রের খরচ । ৩০ হাজার দিতে হবে শ্রমিক খরচ আর ১০ হাজার আমার লাভ ।
৩। বাংলাদেশের কন্ট্রাক্টার বলল, ২.৮০ লাখ দিতে হবে ।
সরকারি কর্মকর্তা বলল, আপনি মাপ-ঝোক করলেন না, আঁকিবুঁকিও করলেন না । আপনি এতো টাকা কিভাবে চাইলেন ?
বাংলাদেশের কন্ট্রাক্টার বললেন, দেখুন স্যার, এখান থেকে ১ লাখ আপনার আর ১ লাখ আমার । বাকি ৮০ হাজার কাজের খরচ ।
সরকারি কর্মকর্তা বললেন, ঠিক আছে কন্ত্রাক্ট আপনার ।
'' ভাইরে আশেপাশে যা হচ্ছে, সব সিস্টেমে হচ্ছে । কিচ্ছু করার নাই । ''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


