somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেড়া পাতা

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি যখন কফি হাতে ঝুলবারান্দায়
আনমনে দাঁড়াও । তখন জান ঐ দক্ষিণা
বাতাসটাকে না আমার ভীষণ হিংসে হয়।
হিংসে হয় সে কত ভাগ্যবান । তোমার
অজান্তেই সে তোমার এলোচুল গুলো নিয়ে
তোমার মতই আনমনে খেলা করছে নিরবধি ।
ওড়নাটাকে দুপাশে উড়িয়ে তোমায় পরী
বানিয়ে নিয়ে যেতে চাচ্ছে নিজের সাথে ।

জানো ?
এখনো পথে পরে থাকা খালি ক্যান গুলোকে
লাথি দেই । বুকের মাঝে হু হু করে উঠে
পুরনো স্মৃতি । আজও কানে ভেসে উঠে,
'' এই পাগল , এভাবে কেউ পথে খালি ক্যান
নিয়ে খেলা করে ।'' আমি আজও আনমনে
হেসে ফেলি । কিন্তু পিছু ফিরে যখন দেখি
তুমি নেই । সমস্ত স্মৃতি একটি মাত্র দীর্ঘশ্বাস
হয়ে বেরিয়ে আসে ।

সেইদিন ওরা বলছিল, '' চল আমরা সোনার
গাঁয়ে যাচ্ছি তুই ও যাবি । '' কথাটা শুনেই মনের
মাঝে একটা স্মৃতির ঝড় উঠেছিল ।

তোমার মনে আছে সেই বারের কথা ? আমরা
সবাই মিলে সোনার গাঁয়ে গিয়েছিলাম । বিশ্বাস
করো সেই দিন তোমায় ভীষণ অপূর্ব লাগছিল ।
পড়ন্ত বিকেলের লাল আভায় তোমায় দেখতে গিয়ে
আমি আনমনে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম ।
তুমি সে কি হাসা । আমি মুগ্ধ নেত্রে তোমার সেই
হাসি অবলোকন করতেছিলাম । বিকেলের রক্তিম
সূর্যাভাটাও যেন তোমার চিবুকের কাছে কেমন একটা
বেমানান দেখাচ্ছিল ।

হঠাৎ করে তোমার মুখায়ব কেমন যেন মেঘে ঢাকা
মলিন চাঁদের মত হয়ে গেল । আমি তো অবাক !
ছুটে গেলাম তোমার কাছে । বললাম, '' হঠাৎ কি হল ?
এমন চাঁদের মত মুখায়বে মেঘের ঘনঘটা ঘটল কিভাবে ?
'' তুমি আমার কান টেনে বললে, '' নিজের খেয়াল কি আছে ?
'' আমি বললাম ওমা সে কী ? আমার আবার কি হল ?! ''
তুমি আমার হাতটাকে উপরে তুলে বললে, '' এটা কি শুনি ? ''
তোমায় যা বিজ্ঞ লোকের মত লাগছিল না ! আমি তো
দেখেই হেসে এক শেষ ।

আমায় হাসতে দেখে তুমি সে কি রাগ । একটু ভয়ও
পেয়েছিলাম । কিন্তু রাগলে তোমায় বেশ লাগে । তুমি আমার
হাতে দূর্বা ঘাস লাগানোর জন্য ঘাস মুখে নিয়ে চিবুচ্ছিলে ।
আমি বেশ অবাক হয়ে ছিলাম । যে মেয়ে আজব্দি
ধুলোবালিতে হাটেনি । সে কিনা নোংরা দূর্বা ঘাস চিবুচ্ছে ।
ওরা বেশ হেসে ছিল । বলতেছিল এখানে সিনেমা চলছে ।
আয় ফ্রিতে দেখব । তুমি অভিমান করেছিলে আমার উপর ।
সে কি অভিমান । আমি বললাম, ওরা তো এমনিতেই বলেছে ।
তুমি আমা-পানে অবাক হয়ে তাকালে আর বললে,
'' তুমি আসলেই একটা পাগল ! '' বলেই একটা মুচকি হাসি
দিয়ে আমার বুকে মাথা রাখলে । এবার কিন্তু আমি ভীষণ
অবাক হয়েছিলাম !!! কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললে,
'' আমি ওদের কথায় কিছু মনে করিনি । আমি অভিমান
করেছিলাম, তোমার হাত কেটে রক্ত ঝরছিল । আর তুমি আমার
দিকে বোকাদের মত করে তাকিয়ে ছিলে । এটা দেখে । পরের
কথা গুলো ফিস ফিসিয়ে বললে, '' আমি তোমারি আছি , তোমারি থাকব... ''


বিশ্বাস করো আজও আমি বাতাসে কান পাতলে শুনতে পাই,
তুমি ফিসফিসিয়ে বলছ, '' আমি তোমারি আছি , তোমারি থাকব... ''

হঠাৎ করে তোমার কি একটা হল । তুমি আমায় একা করে দিয়ে চলে গেলে।
একবারের জন্য কারনটাও বলে যাওনি ।
তামাক পাতা পোড়া ধোঁয়া হাতে নিশি যামিনীতে ভেবে যাই, '' কি ভুল ছিল আমার ??? ''
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×