হাওয়া ভবনের নাম করে যমুনা গ্রুপ থেকে চাঁদার পুরোটাই হজম করেন বাবর
।। ইত্তেফাক রিপোর্ট ।।
বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যমুনা গ্রুপের চেয়ারম্যানের নিকট থেকে হাওয়া ভবনের নামে মোটা অংকের চাঁদা নেয়ার কথা স্বীকার করেছেন। হালাল বিয়ার ক্রাউন ও হান্টারের জন্য নেয়া টাকার পুরোটা বাবর নিজেই আত্মসাৎ করেন। পরবর্তীতে যমুনার কাজ করে দিতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের সাথে বাবরের সম্পর্কের অবনতি হয়। নিজের অপকর্ম আড়াল করতে বাবুলের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেন বাবর। যৌথ জিজ্ঞাসাবাদে বাবর এসব তথ্য দিয়েছেন। বিভিন্ন মামলার তদন্তের সাথে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, বাবরের চাপেই ভিত্তিহীন মামলায় বাবুলকে গ্রেফতারসহ হয়রানি করা হয়েছিল। যমুনা শিল্পগোষ্ঠী লাইসেন্স পাওয়ার পরই হালাল বিয়ার ক্রাউন ও হান্টার উৎপাদন এবং বাজারজাত শুরু করে। পরবর্তীতে জামায়াতে ইসলামীর দুই মন্ত্রীসহ ইসলামী সংগঠনগুলোর অব্যাহত প্রতিবাদের মুখে ক্রাউন ও হান্টার উৎপাদন এবং বাজারজাত করা নিষিদ্ধ করে সরকার। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক রাতেই বাজার থেকে ক্রাউন ও হান্টার জব্দ করে। সূত্র জানায়, যমুনা শিল্পগোষ্ঠীকে পুনরায় এ দু’টি হালাল বিয়ার বাজারে ছাড়ার ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। আর এজন্য হাওয়া ভবনের সম্মতির প্রয়োজনের কথা বলে বাবর মোটা অংকের ঘুষ দাবি করেন।
সূত্র জানায়, নূরুল ইসলাম বাবুলের সাথে বাবর একাধিক বৈঠক করে হাওয়া ভবনের ডিমান্ড অবহিত করেন। কয়েক দফায় বাবর প্রায় পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু ক্রাউন ও হান্টার উৎপাদন এবং বাজারজাত করার বিষয়টি দিনের পর দিন ঝুলেই থাকে। আর এ নিয়েই বাবরের সাথে বিরোধের সূত্রপাত হয় বাবুলের। হাওয়া ভবনের নাম করে আদায় করা বিএনপির ফান্ডের চাঁদার পুরোটা বাবর একাই হজম করে ফেলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবরের সাথে একাধিকবার বাবুল দেখা করে ক্রাউন ও হান্টারকে মুক্ত করাতে ব্যর্থ হন। উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হলে বাবুলের বিরুদ্ধে রাতারাতি একের পর এক মামলা দায়ের শুরু হয়ে যায়। এমনকি, বাড্ডা থানায় বাবুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা পর্যন্ত দায়ের করান বাবর।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।