somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা ফাইল উদ্ধার করবেন যেভাবে – পার্ট ২

১৭ ই মে, ২০১৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেক দিন পোস্ট করিনা। কারণ, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। তার উপর আব্বা ইন্তেকাল করলেন ৩ মাস গত হল :(( । মাকে হারিয়েছি আমার ৯ মাস বয়সে :(( । আমার আব্বা-আম্মার জন্য সবাই দোয়া করবেন।

আসুন কাজের কথায় আসি। আমরা সবাই পেনড্রাইভ ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে, পেনড্রাইভ ফুল দেখাচ্ছে কিন্তু ওপেন করলে কোন ফাইলই শো করেনা। এ সমস্যায় অনেকেই পড়ে থাকেন। এ নিয়ে এর আগে আমি আরেকটি পোস্ট করেছিলাম এখানে দেখতে পারেন। যদি সেটায় কাজ না হয় চিন্তা নেই এখানেই দিচ্ছি সমাধান।

প্রথমেই এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। এটি আপনার কম্পিউটারের USB অথবা Pen drive কে অটোরান হওয়া থেকে বিরত রাখবে। যদি আপনার কম্পিউটারের অটোরান বন্ধ থাকে তাহলে দরকার নেই এটি ইন্সটল করার। এবার আপনার USB আথবা Pen drive টিকে কম্পিউটারে প্রবেশ করান।

আরেকটি কথা, অবশ্যই আপনার কম্পিউটারে Dot Net Framework ইন্সটল থাকতে হবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে Dot Net Framework ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এবার আপনার কম্পিউটারের Start বাটনে ক্লিক করে Search এর ঘরে Run লিখে এন্টার চাপুন। এখন Run এর ঘরে cmd লিখে আবারো এন্টার চাপুন।

এখন এই লেখাটি attrib -h -r -s /s /d g:*.* এখান থেকে কপি করে cmd তে পেইস্ট করে দিন। পেইস্ট করার জন্য cmd বা কমান্ড প্রম্পোট এর উপর মাউস রেখে রাইট ক্লিক করুন। এখন পেইস্ট বাটনে ক্লিক করলেই পেইস্ট হয়ে যাবে।

মনে করুন, আপনার কম্পিউটারের USB /Pen drive টি G অক্ষরে শো করেছে। যদি E বা F হয় তাহলে G এর জায়গায় E বা F বসিয়ে দিন।

এবার এন্টার চাপুন। কাজ শেষ হলে cmd ক্লোজ করে দিন।

এখন এখান থেকে অ্যান্টি-ম্যালাওয়ারের জন্য ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। Full scan এ আপডেট করুন। ডিফল্ট অপশনে Quick scan সিলেক্ট করুন। কাজ শেষ। এবার মাই কম্পিউটারে গিয়ে আপনার USB/Pen drive ওপেন করলেই কাংখিত ফাইল পেয়ে যাবেন।

পোস্টটি আপনাদের কাজে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনারা পাশে থাকলে আরো বেশি বেশি পোস্ট করার ইচ্ছা আছে। প্রযুক্তিকে জানুন, শিখুন, ভালবাসুন। এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।

বিঃদ্রঃ পোস্টটি কেউ যদি কপি করে অন্য ওয়েবসাইটে দিতে চান তাহলে অবশ্যই আমার পোস্টটার লিংকটি যুক্ত করার অনুরোধ রইল।



ছবি সূত্রঃ গুগল মামা।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×