somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন শাহবাগে তাদের অবশ্যই আবার দেখতে চাই।

১৬ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে দেশের নাগরিক সে দেশে খুন ডাকতি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। যিনি বা যারা খুন হন তাদের পরিবারের মর্মবেদনা যাতনা কি রকম সেটা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। রাজনৈতিক চাপ, পুলিশের অসহযোগিতা, দূর্নীতি, বিচারি ব্যবস্থার দীর্ঘসুত্রতা, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক চাপ (দূর্নীতির কথা বললাম না আদালত অবমাননার ভয়ে।), মিডিয়ার পার্টিজান রিপোর্ট ইত্যাদির এর কারনে বিচারপ্রার্থীর যে ত্রিশংকু অবস্থা হয় সেটা আর বুঝিয়ে বলতে হবে না। এত কিছু পার হওয়ার পর শাস্তি পাওয়া ফাঁসির আসামী কে যদি সম্মানিত রাষ্ট্রপতি ক্ষমা করে দেন তাহলে অপরাধীরা অপরাধ করার ক্ষেত্রে সাহস ও শক্তি বেড়ে যাবে এবং অবশ্যই দেশে অপরাধের রেকর্ড সৃষ্টি হবে সেটা বলাই বাহল্য। সেই কারনেই হয়তো অপরাধীরা দেশের গন্ডি ছেড়ে বিদেশেও অপরাধ করতে দ্বিধা করছে না। পত্রিকার রিপোর্ট অনুসারে বর্তমানে এর পরিমান অনেক গুন বেড়ে গেছে।

তারই ধারাবাহিকতায় সৌদি আরবে ২০০৭ সালে এক মিশরীর এখানে ডাকাতি করতে যেয়ে সেই মিশরীয়কেই খুন করে ফেলে বাংলাদেশের সেই তথাকথিত অপরাধীরা। দীর্ঘ ৪বছর পর বিচাররের পর সৌদি নিয়ম অনুসারে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মির্জা কায়েসের সাম্প্রাতিক মন্তব্য উদ্ধিৃতি দিচ্ছি, "বাংলাদেশসহ অনেক দেশে মৃত্যুদণ্ড বৈধ শাস্তি এবং আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত।"

"সৌদি কর্তৃপক্ষ কোনো বাংলাদেশিকে খুন করেনি। বরং দুর্ভাগ্যজনক বিষয় হলো বাংলাদেশিরা অন্য আরেক দেশের নাগরিককে সৌদি আরবে হত্যা করেছে।"

মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে মিজারুল কায়েস বলেন, "একেক দেশ একেকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে।"

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমরা মৃত্যুদণ্ড কার্যকর করি ফাঁসিতে ঝুলিয়ে। কিছু কিছু দেশ করে বিষাক্ত ইনজেকশন বা ইলেক্ট্রিক চেয়ারের মাধ্যমে।"

যে দেশে খুনের আসামীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেন, গনপিটুনীতে ছাত্রদের মৃত্যু, বর্ডারে তারকাটার বেড়ায় মেয়েদের লাশ ঝুলে থাকে। সেই ঘটনায় কি তারা পুলকিত বোধ করেন? তাদের মানবতা কি তখন ঘুমিয়ে থাকে?

গতকাল কিছু ডিজুস ছেলে-পেলে শাহবাগের মোড়ে ৮ জন খুনী ডাকাতের সমর্থনে (পাঠক আমি বাংলাদেশী উল্লেখ করলাম না, যারা খুন ডাকাতের দ্বারা দেশের মান-সম্মান ভূ-লুন্ঠিত করে তাদের বাংলাদেশী পরিচয় টাও প্রশ্নবোধক) এবং সৌদি আইনকে হেয় করার জন্য নাট্যমঞ্চের আয়োজন করে। সেখানে গুটি কয়েক লোক ও পথচারী কৌতহল সৃষ্টি করে।

পোষ্ট স্টিকি হবে এমন আসা করি না। যারা পড়বেন তাদের মনে যদি এতটুকু চিন্তার উদ্রেক হয় যে, শাহবাগের নাটকের ঘটানায় যদি সৌদি আরবে আমাদের লক্ষ লক্ষ শ্রমিকের উপর যদি খড়গ নেমে আসে আর সেই বাজার যদি ইন্ডিয়া নিয়ে নেয় তাহলে আমাদের দেশের রেমিন্টেস আর বেকার সমস্যা আরো প্রকট হবে, সেই দায় দায়িত্ব তারা নিবেন কিনা।

তখন শাহবাগে তাদের অবশ্যই আবার দেখতে চাই।

আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, পোষ্ট বড় হয়ে যাবে। তাই এখানে শেষ করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৭
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×