somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ পরবর্তী একজন দুর্গত মানুষ

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিগুলো গতকালই দেখেছি... মোবাইল দিয়ে তোলা ছবি, খুব একটা পরিস্কার না... তবু বেশ বোঝা যাচ্ছে ... অল্পবয়স্কা একটা মেয়ে, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে...
- ভাই, ছবি তো পরিস্কার আসে নাই। ক্যামেরা ছিল না?
এই কথায় নড়ে চড়ে বসলেন মিয়াজি। "সময় পাই নাই তো মির্জা ভাই"...
- ও আচ্ছা...।
আজ আবার মিয়াজি টেবিলের কাছে মোবাইল নিয়ে দাড়ায় আছে। ইতস্তত ভঙ্গিতে তাকাচ্ছে...
- কিছু বলবেন ফারুক ভাই? কিছু খুঁজেন?
- মির্জা ভাই তো মনে হয় ছবি দেখেন নাই... এই যে দেখেন...
- না... দেখলাম না কালকে?
এই কথায় মিয়াজির উৎসাহে কোন ঘাটতি হল না...
-এই যে মির্জা ভাই... এইটা বিয়ের পরের দিনের ছবি, রসমালাই খাইতেসে... আগে আরও স্বাস্থ্য ভালো ছিল, ডায়েট কন্ট্রোল করতে গিয়া বেশি শুকায় গেছে...
- ও...
- এই যে মির্জা ভাই, এইটা ৬ মাস আগের ছবি। আর এই ছবিটা মির্জা ভাই একেবারে রিয়েল ছবি... মানে, কোন মেকআপ ছাড়া...
- ভালো হইসে ছবি, ক্যামেরা থাকলে আরও সুন্দর লাগতো
- হ... কিন্তু ম্যানেজ করতে পারলাম কই, এতো তাড়াতাড়ি হইল সব...

বিকালে সব কাজ শেষে মিয়াজি অফিসের কম্পিউটারে ফেসবুকে...
-মির্জা ভাই, এই যে ছবি...
- ও... এগুলা না দেখলাম মোবাইলে? মোবাইল থেকে আপলোড দিসেন?

- হ্যা... মোবাইল থেকে দিসি... মির্জা ভাই, এই ছবিটা বাঁকা হইয়া রইসে, একটু সোজা কইরা দেন...

অফিসের ফারুক মিয়াজি ভাই... সদ্য বিয়ে করসে... গত বৃহস্পতিবার... অফিসের হাজারো ব্যাস্ততায় তার হাতে শুধু মোবাইল আর মোবাইলে তার সদ্য বিবাহিতা বউ এর ছবি দেখতে দেখা গেছে... হঠাৎ হঠাৎ ই সে নাই... হাওয়া...
-মির্জা ভাই... একটু বাইরে থেকে আসি...
-যান ... সমস্যা নাই...

মাথায় এখন তার রাজ্যের চিন্তা। একটা বাসা ভাড়া নেয়া দরকার। আজকের দিনটা তার বিভিন্ন মানুষের কাছে বাসার খোঁজ নিয়েই কেটেছে। বাসা পেলে হাড়ি, পাতিল, বিছানা এবং ইত্যাদি ইত্যাদি... বিয়ে করে বউ রেখে আসছে গ্রামের বাড়ি চাঁদপুরে... দুঃখে কষ্টে যাইতেসে বেচারার দিন... নাই বা করলো সারাবেলা কাজ। বিয়া কইরা মানুষের এহেন দুর্গতি হয় ইহার আরও একখানা উদাহরণ দেখিতেছি মাত্র।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×