সমাজ কল্যাণ মন্ত্রীর কন্যার বিবাহের দাওয়াত পাইয়াছি। আগামীকাল দুপুর বেলা বিশাল ধুমধামের সহিত কন্যার বিবাহ সম্পন্ন হইবে। সমগ্র মৌলভীবাজার বাসী অধির আগ্রহ লইয়া বসিয়া রহিয়াছে। সমগ্র শহর জুড়িয়া একটা উৎসব উৎসব ভাব। জানা গিয়াছে, বিবাহ উপলক্ষে বিশিষ্ট জনেরা ইতিমধ্যে তাহাদের উপহার দেয়া শুরু করিয়াছেন। উপহার স্বরূপ বিএনপি সমর্থিত পৌর মেয়র দুই খানা গরু উপহার দিয়াছেন ইতিমধ্যে। শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ইতিমধ্যে হাজার পাঁচেক মুরগী উপহার দিয়াছেন। হিসাব কষিয়া দেখা যায় ঐ ৫০০০ মুরগীকে ৪ ভাগ করিলে ২০০০০ মানুষের মুরগীর ব্যাবস্থা হইয়া যায়। ভাবিতেছেন এতো টাকা কোথা হইতে আসিতেছে? ধারনা করিতে পারি, মন্ত্রীকে খুশি করিবার প্রয়াসে সরকারী কোষাগার হইতে খসিতেছে। মন্ত্রীর বাসা সাজানো হইয়াছে জাঁকজমক ভাবে। রাতের অন্ধকারে যখন বাতি জ্বলিয়া উঠে বিয়ে বাড়িতে, মানুষ মন্ত্র মুগ্ধের মত চাহিয়া থাকে। ভাবিতেছেন সবাই উপহার দিতেছে, তাহা হইলে মন্ত্রী নিজে কি করিতেছেন। আরে জনাব প্রতিদিন যে চাকর বাকর দের খাইবার জন্য একটা করিয়া গরু জবাই হইতেছে ইহা কোথা হইতে আসিতেছে? ইহাও ভাবিয়া লইবেন না যে মন্ত্রী একখানা কমিউনিটি সেন্টার ভাড়া করিতে পারিতেন অন্তত। জানাইয়া রাখি... বিবাহের খানার আয়োজন করা হইয়াছে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। মতান্তরে ৭০০০ হইতে ২৫০০০ লোকের খাবারের আয়োজন হইয়াছে। পাশাপাশি বানানো হইতেছে আলমারি এবং ট্রাঙ্ক, শুধু মাত্র উপহার সামগ্রী রাখিবার প্রয়োজনে। বিবাহের বাজেট ধরা হইয়াছে দেড় কোটি টাকা। মন উৎসুক হইয়া আছে। তবে কর্মক্ষেত্র ফালাইয়া কি বিবাহ খাইতে যাইবার সৌভাগ্য হইবে? ম্যানেজার ব্যাটা নিজেই যাইবে... আমাদিগকে লইবে না। ইহা ভাবিয়া কিঞ্চিৎ আফসোস ও হইতেছে।
আলোচিত ব্লগ
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন
তুমি যা জানো, আমি তা জানি না

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।