
অনলাইন আউট সোর্সিং এম এল এম কোম্পানি ডুলান্সার ডট কম প্রায় ৭০০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে । সাধারন মানুষকে আয়ের উৎসের প্রলভন দেখিয়ে সর্বশ কেড়ে নিয়ে উধাও হোয়ে গেছে এই কোম্পানি । কম্পানির কোন ঊর্ধ্বতন কর্ম কর্তাদের খুজে পাওয়া যাচ্ছে না । তারা সকলেই গা ঢাকা দিয়েছে । এমন কি কিছু সংখ্যক টিম লিডারও এই কাজ করেছেন । দেশের লাখ লাখ শিক্ষার্থী এই আয়ের উৎস পেয়ে এই কোম্পানিতে জয়েন করে ।
‘আপনি বেকার, লেখাপড়া কম জানেন, নো টেনশন। ঘরে কম্পিউটার আর ইন্টারনেট থাকলেই হবে। আয় করতে পারবেন ডলার। ৫০টি বিজ্ঞাপনে ক্লিক করলেই প্রতিদিন এক ডলার! মাস শেষে ৩০ ডলার, যা বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকারও বেশি। অথচ বিনিয়োগ করতে হবে এককালীন মাত্র সাড়ে সাত হাজার টাকা!’_এ ধরনের লোভনীয় আয়ের কথা বলে ‘ডুল্যান্সার’, ‘ল্যান্সটেক’ ইত্যাদি নামের ইন্টারনেটভিত্তিক বেশ কয়েকটি এমএলএম প্রতিষ্ঠান চটকদার ফাঁদ পেতে বসেছে। আর এদের প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন হাজার হাজার বেকার তরুণ-তরুণী। তাঁদের ফ্রিল্যান্স কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে ভুঁইফোঁড় প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এক হিসাবে দেখা গেছে, সারা দেশে প্রায় সাড়ে চার লাখ মানুষের কাছ থেকে সদস্য বানানোর কথা বলে ডুল্যান্সার ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে ৭০০ কোটি টাকারও বেশি।
উল্লেখ্য , এই সংবাদটি কোম্পানির একজন টপ লিডার দেশী বার্তা ২৪ কে নিশ্চিত করেছে যে , কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ দেশে নেই স-পরিবারে তারা পালিয়েছে । সংবাদটি ধামা চাপা রয়েছে কারন কোম্পানির অনেক উপর মহল পর্যন্ত হাত রয়েছে ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



