
আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ আসলে ব্রাজিল/আর্জেন্টিনার প্রচুর সমর্থকের দেখা মিলে, তাদের নানা ধরণের পাগলা কর্মকান্ডও দেখা যায়। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে স্বয়ং আর্জেন্টিনার কিছু পাগলা সমর্থক।
আর্জেন্টিনার কিছু পাগল সমর্থক আছেন, যারা ম্যারাডোনাকে নিজেদের ঈশ্বর দাবী করছেন।
তারা এই ধর্মটা প্রতিষ্ঠিত করেছে ম্যারাডোনার ৩৮ তম জন্মদিনে, ৩০শে অক্টোবর ১৯৯৮ সালে আর্জেন্টিনার রোজারিও শহরে।
তারা নিজেরা একটা চার্চ প্রতিষ্ঠা করছে, এবং ম্যারাডোনার জার্সি গায়ে দিয়ে নিয়মিত প্রার্থনা করে। এই ধর্মে দীক্ষা নিতে হলে ম্যারাডোনার মত হাত দিয়ে গোল করা শিখতে হবে। তারা এটাকে ইশ্বরের হাতই মনে করে।
আরো একটা ভিডিও দেখেন।
এরা ম্যারাডোনার ধর্ম মতে বিয়ে করছে।
ম্যারাডোনার জন্মদিন, অক্টোবরের ৩০ তারিখে তারা ক্রিস্টমাস পালন করে আর জুনের ২২ তারিখে পালন করে ইস্টার। (যেদিন ১৯৮৬ সালে ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঐতিহাসিক গোলটা করেন হাত দিয়ে) যদিও এই ধর্মের সমর্থকরা বিশ্বাস করেন, স্বয়ং ঈশ্বর (ম্যারাডোনা) এই গোলটি করেছেন।
তারা ম্যারাডোনার জীবনীকে তাদের বাইবেল মনে করে। ম্যারাডোনার ১০টা বাণীকে তাদের ঐশীবাণী মনে করে।
সবাইকে ফুটবল মোবারক।
সূত্র: উইকি, ইউটিউব।
উৎসর্গ: রাতুল_শাহ
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




