somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুকে নোটটি পড়ে ভালো লাগল তাই শেয়ার করলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে যেমন দিনাজপুর বলে একটা জেলা আছে, একই নামে জেলা আছে ভারতেও। আসলে একটা দিনাজপুরই ভাগ হয়ে গেছে। একটা অংশ পড়েছে এই বাংলায়, আরেকটা অংশ ওই বাংলায়। আমার নিজের জন্ম দিনাজপুরে। দিনাজপুরের ঘাসিপাড়ায়। হুট করে মনে হলো, আচ্ছা, একটু ওদিক ওদিক হয়ে আর মাইলখানে ওপাশে জন্মালেই তো আমি ভারতের নাগরিক হয়ে যেতাম। এই যে ফেসবুকে আমার এত এত বাংলাদেশি বন্ধু, এতজন আমাকে ভালোবাসেন; তখন এরাই আমাকে ঘৃণা করতেন। আমার অপরাধ হতো আমি ভারতীয়!
জাতীয়তাবাদ খুবই ভালো একটা ধারণা। কিন্তু অতিজাতীয়তাবাদের কুফল হিটলার আমাদের দেখিয়েছেন। আমরা বাঙালি (কিংবা বাংলাদেশিরা) কখনোই চরমপন্থা অনুসরণ করিনি। মুসলিম দেশ হয়েও বাংলাদেশে জামাতে ইসলামি সুবিধা করতে পারে না একটি কারণেই, আমরা মুসলিম, কিন্তু গোঁড়া নই। একইভাবে আমাদের মধ্যে তীব্র দেশপ্রেম আছে। কিন্তু আমরা নাৎসীদের মতো অন্ধ জাতীয়তাবাদেও বিশ্বাস করি না।
কিন্তু ফেসবুকে অনেকের স্ট্যাটাস দেখে আমার কেন জানি ভয় লাগে। আমাদের একটা প্রজন্ম কি তীব্র ভারত কিংবা পাকিস্তান বিদ্বেষ পুষে রেখে বড় হচ্ছে? এই প্রশ্ন মাথার মধ্যে যখন ঘুরপাক খাচ্ছিল, তখনই আমি পড়ছিলাম পায়ের তলায় সর্ষে। সুনীলের ভ্রমণ সমগ্র। যেখানে সুনীল অনেকবারই একটা কথা বলেছেন, দেশ একটা ভৌত ধারণামাত্র। কিছু স্বার্থান্বেষি সুবিধাবাদী রাজনীতিবিদের কারণেই ভাগ হয় দেশের সীমারেখা। কংগ্রেস-মুসলিম লিগের অহংয়ের লড়াইয়ে ভাগ হয়ে যায় বাংলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর ভাগ-বাটোয়ারার কারণে একই বার্লিন শহরের মাঝখানে ওঠে দেয়াল। একই ভাষা আর সংস্কৃতি, এমনকি অভিন্ন ধর্মের পরেও জার্মানি হয়ে যায় দুটো।
মানুষ হিসেবে আপনি কোনো দেশের বিরুদ্ধে ক্ষোভ পুষে রাখতে পারেন না। কোনো ভাষার প্রতি আপনার বিদ্বেষ থাকা উচিত নয়। উর্দূর কি দোষ? উর্দূ কি বলেছিল, বাংলা ভাষাকে ধব্ংস করে দাও? নাকি সেটা করেছিল কিছু রাজনীতিবিদ? উর্দূকে তীব্র ঘৃণা করে আমরা কি আমির খসরু কিংবা মির্জা গালিবের কবিতা পড়ব না? অচ্ছুৎ মনে করে কখনোই ছুঁয়ে দেখব না কৃষাণ চন্দরের উপন্যাস? ভুলে যাবেন না, পাকিস্তানেরই অনেক মানুষ একাত্তরের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছিল। আমরা কি কেবল পাকিস্তানি বলে ফয়েজ আহমদ ফয়েজকে ঘৃণা করব, যিনি তার লেখনী দিয়ে রক্তাক্ত বাংলার ছবি পৌঁছে দিয়েছিলেন পাকিস্তানের মানুষদের কাছে?
দেশটাকে নয়, ভাষাটাকে নয়; দেশটার সেই সব ঘৃণ্য রাজনীতিবিদদের ঘৃণা করুন। উর্দূতে গান গাওয়া ভীষণ কোনো অপরাধ নয়। বিপিএলে দামাদাম মাস্ত কালেন্দার গেয়ে রুনা লায়লা কোনো অপরাধ করেননি। বাংলা গানটাও তিনি ভালো জানেন। এই দেশ এক সময় ব্রিটিশ শোষণের স্বীকার হয়েছে বলে আমরা ইংলিশ গায়ক জন লেননকে ঘৃণা করতে পারি না, যিনি এই গান গেয়ে গেছেন: Imagine there's no countries/ It isn't hard to do।
ফেসবুকে কেবল লাইক পাওয়ার আশায় ভারত বা পাকিস্তানকে গালি দিয়ে স্ট্যাটাস দেওয়া খারাপ। সত্যি সত্যি মনে বিদ্বেষ পুষে রেখে রেখে স্ট্যাটাস দেওয়া আরও খারাপ। একটুর জন্য যে আমি ভারতীয় নাগরিক হয়ে যাইনি, বিশ্বাস করুন, এর জন্য আমার নিজের কোনো হাত নেই!
ইউ মে সে আ'ম আ ড্রিমার। ইউ মে সে... আমি নিবোর্ধ-পাগল। ভারত কিংবা পাকিস্তানের দালাল। কিন্তু জন লেনন আমার কানে কানে বলে গেছেন, I'm not the only one/ I hope some day you'll join us/ And the world will be as one!

View this link
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×