পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২২ জুন, রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল২২ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মার প্লান্টে এইএজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষনা দিয়েছিল। গত হিসাব বছরে এর শেয়ারপ্রতি সম্পদ মুল্য বা এনএভি ৬৫ টাকা ২৩ পয়সা ও ইপিএস হয়েছে ৪ টাকা ৬ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির মুনাফা বেড়েছে ২৯ শতাংশ। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩৮ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস(শেয়ারপ্রতি আয়) ১ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে মুনাফা হয় ২৯ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ২৬ পয়সা।
ওরিয়ন ফার্মা২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বাজারে কোম্পানির শেয়ার 'এ' ক্যাটাগরীতে লেনদেন হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



