মরিচ ছাড়া চলবে না
তরকারিতে ঘ্রান, ভাতের সাথে কামড়ে খাওয়া, ভর্তা বানানো ইত্যাকার নানান রসনায় বাংগালী উদর মরিচের জন্য হাপিত্যেশ করবেই। তবে যেহেতু বেশী পরিমান কাচাঁমরিচ লাগেনা তাই ঘরে-বাড়িতেই একটা বন্দোবস্ত করা যেতে পারে।
আসুন টবে মরিচ গাছ লাগাই
ব্লগ মূলত: শহুরে লোকদের আখড়া। তাই টবই ভরসা। বারান্দা, ছাদ, কার্নিশ ভরে দিন মরিচ গাছ দিয়ে। ফুল গাছ লাগানোর কায়দা কানুন যেমন, মরিচের ক্ষেত্রেও তেমন। নতুন জেগে উঠা চরে বা পাহাড়ের ঢালে মরিচ গাছ ভালো হয়। অর্থাৎ বেলে দোঁআশ মাটি। আরেকটা কথা গাছের গোড়ায় পানি জমলেও শেষ আবার শুস্কতায় গাছ মরে যাবে। সুতরাং, সেচ হবে হালকা। আলো লাগবে। সেটার দিকেও লক্ষ্য রাখুন।
মরিচেরও নানান জাতপাত আছে। কিছু বারমাইশ্যা, কিছু শীতকালীন। আকার ও স্বাদেও আছে পার্থ্ক্য। বীজ কিনেও লাগাতে পারেন, পারেন নার্সারি থেকে রেডিমেড চারা কিনতে। ফুল, ফল সহ গুলো দেখতে ভাল লাগলেও বয়সে বুড়া। ঠকবেন। সুতরাং, নেমে পড়ুন ঘরে মরিচ চাষে!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


