somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দৃষ্টিতে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ই নভেম্বর নিয়ে কয়েকদিন থেকে বিভিন্ন টকশোতে অনেক রথী-মহারথীরা তাদের জ্ঞানগর্ভমূলক বিভিন্ন তথ্য উদগীরন করেছেন। বিএনপি ও জাসদপন্থীরা কে কাকে ঘায়েল করতে পারেন তাই দেখলাম। আমার মতে আওয়ামীলীগের ৭ই নভেম্বর নিয়ে কোন কিছুই বলার নেই। কারন ৭ই নভেম্বরে যে বা যারা ক্যু এর সাথে জড়িত ছিল তারা সকলেই বঙ্গবন্ধুর বিরোধী ছিল।

৭ই নভেম্বর নিয়ে আমার নিজস্ব চিন্তা ভাবনা নিম্নে তুলে ধরলাম। আমার এই চিন্তাভাবনার সাথে অনেকেরই চিন্তাভাবনার সাথে মিল নাও হতে পারে।

১৯৭৫ সালের ১৫ই আগষ্টের ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডের পর বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক ক্ষমতা দখল করে। এরপর খালেদ মোশারফ ক্যু করে নিজে ক্ষমতা দখল করেন ও জিয়াউর রহমানকে বন্দী করেন। এরপর ৭ই নভেম্বর জাসদের গনবাহিনী ও ল্যাংড়া কর্নেল তাহেরের নেতৃত্বে ক্যু এর মাধ্যমে অসংখ্য সামরিক অফিসারদের হত্যা করে ও জিয়াউর রহমানকে মুক্ত করে। পরে জিয়াউর রহমান ল্যাংড়া কর্ণেল তাহেরকে ফাঁসি দেয়। এই হল ৭ই নভেম্বর সম্পর্কে মোটাদাগের ইতিহাস।

জিয়াউর রহমান ও জাসদ দুপক্ষই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত। জিয়াউর রহমান পরোক্ষভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত। বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আ.স.ম আব্দুর রব, ল্যাংড়া কর্ণেল তাহের ও জাসদের সমগ্র নেতাকর্মী সরাসরি জড়িত। বঙ্গবন্ধু ক্ষমতাগ্রহণের পর থেকে একটি ঘণ্টাও শান্তিতে ঘুমাতে পারেননি জাসদের কারণে। কারণে তারা সমস্ত দেশে আওয়ামীলগের নেতাকর্মী হত্যা, সাধারন মানুষ খুন, ধর্ষন, বোমাবাজি, ডাকাতি, ব্যাংকলুট সহ এমন কোন কর্মকান্ড নেই যা করেনি। অবশেষে তারা গনবাহিনী তৈরী করে সেনাবাহিনীর মধ্যে বঙ্গবন্ধু বিরোধী তৎপরতা সৃষ্টি করে। সেনাবাহিনীর মধ্যে বঙ্গবন্ধু রিরোধী তৎপরতা সর্বপ্রথম জাসদ তৈরী করে। এরই ধারাবাহিকতায় কিছু বিপথগামী সৈন্য ১৫ই আগষ্টের নির্মম হত্যাকান্ড করে। ১৫ই আগষ্টের আগের দিন ১৪ই আগষ্ট হাসানুল হক ইনু ও আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে সমগ্র ঢাকাতে অসংখ্য বোমাবাজি করে। ১৬ই আগষ্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ট্যাংকের উপর নৃত্যরত হাসানুল হক ইনুর ছবি তৎকালীন পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

জিয়াউর রহমান ল্যাংড়া কর্ণেল তাহেরকে ফাঁসি দেয়। এই ঘটনাকে আমি দেখি, ১৫ই আগষ্টের একজন পরোক্ষ সমর্থনকারী ১৫ই আগষ্টের একজন প্রত্যক্ষ সমর্থনকারীকে ফাঁসি দিয়েছে।

বর্তমানে যখন হাসানুল হক ইনু ও মঈনুদ্দিন খান বাদলকে টিভি পর্দায় দেখি তখন মনে হয়, পায়ের জুতা খুলে তাদেরকে যেন মারি।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×