somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত!!!

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর লিখতে বসলাম। ৭ বছর আগে যখন ব্লগে একাউন্ট খুলি তখন ঠিক বুঝতে পারিনি, কেন এখানে এলাম। অনেকটা শখের বসে ব্লগে যোগদান বলা যেতে পারে। কিছু অদ্ভুত সমস্যার সমাধান খুজতে যেয়ে সামুর দেখা পাই, আর সেই সময়টা ছিল ব্লগিইং এর স্বর্ণযুগ। অনেক কঠিন সমস্যার সমাধান এখানে পেয়েছি, অনেক মানুষের মনের কথা, তাদের চিন্তা- চেতনার সাথে পরিচিত হতে পেরেছি। কিন্তু এখন মনে হয় সেই সময়টা যেন হারিয়ে গেছে, কোথায় যেন একটা খালি খালি ভাব। যেকোনো বিষয় নিয়ে মানুষের মুক্ত মনের যে আলোচনা আমি দেখেছি, তা যেন এখন অনেকটা ঢাকা পড়ে গেছে তাদের উদার মানসিকতার অভাবে।

দেখে অদ্ভুত লাগে কিছু মানুষ সবখানে তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য একেবারে নির্লজ্জের মত আদা-জল খেয়ে লেগে পড়ে। কিন্তু এই প্লাটফর্ম তো কারও বাক্তিগত বা সমষ্টিগত মত প্রচারের জায়গা না। এখানে সবাইকে সবার মতামতের সম্মান দিতে হবে, আবার তাই বলে "আমার মত-আমি দেব, যা খুশি তাই দেব" এটাও ঠিক না। আপনি যদি সম্মান রাখার মত মতামত দেন তাহলে, সম্মান পাবেন অন্যথায় অসম্মানিত হতে হবে।

মাঝে মাঝে অদ্ভুত লাগে কিছু কিছু অপ্রয়োজনীয় ক্যাচাল দেখে। আগে পত্রিকা পড়ার থেকে সামুকে গুরুত্ব দিতাম এই কারনে, পৃথিবীর সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে গঠনমূলক আলোচনা সামুতে পাওয়া যেত। একটি খবরের আলোকে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া, খবরের আড়ালের খবর জানার একটা বিশ্বস্ত মাধ্যম ছিল সামু। ছিল, মানে এখনও আছে কিন্তু ভরসা করতে দ্বিধা হয়। অদ্ভুত লাগে, যখন দেখি ব্লগে হিট বাড়ানোর জন্য স্পশকাতর বিষয় নিয়ে অহেতুক আলোচনা। কিছু কিছু বোদ্ধা আছেন যারা স্পর্শকাতর বিষয় নিয়ে পোস্ট করতে ভালবাসেন, যেখানে না থাকে কোন নির্ভরযোগ্য উৎসের খোজ, না থাকে ভরসা করার মত তথ্য। আরবি ভাষায় অনেকটা "ফিতনা" সৃষ্টি করার চেষ্টা বলা যেতে পারে।

অদ্ভুত লাগে, কি বিষয় নিয়ে লিখতে শুরু করেছিলাম আর কি লিখছি! "অদ্ভুত" শব্দটা বার-বার ব্যবহার মনে হয় শ্রুতিকটু হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতে নিয়ে মন্তব্য করার মত আর কোন শব্দ মাথায় আসছেনা।

এই প্রসঙ্গে একটা পুরান গল্প মনে পড়ে গেল, একবার এক দ্বিপ দেশের রাজা স্বপ্ন দেখলেন যে ৭ দিন পর ঐ দেশে বৃষ্টি হবে। ঐ বৃষ্টির পানি যার গায়ে লাগবে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তখন তিনি দেশের সবাইকে সাবধান করার জন্য এই সংবাদ প্রচার করলেন এবং বৃষ্টির পানি থেকে বেচে থাকতে বললেন। নিজে একটি সুরক্ষিত ঘর নির্মাণ করালেন, যেখানে তিনি ও তার স্ত্রী থাকবেন। যথারীতি ৭ দিন পর বৃষ্টি হল এবং রাজার কথা না মেনে দেশের মানুষ বৃষ্টির পানিতে শরীর ভেজাল। ২ দিন পর রাজা ঘর থেকে বের হয়ে দেখলেন দেশের মানুষ সব মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তখন রাজা বেচে থাকার তাগিদে সবার সাথে তাদের মত করে আচরণ করতে শুরু করলেন। তিনি ঠিক বুঝতে পেরেছিলেন পাগলের দেশে সুস্থ মস্তিষ্কের রাজার ভাত নাই।

এই গল্পের মত আমাদের দেশে কিছু অসুস্থ মনের মানুষের সংখ্যা দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে, যে যারা সুস্থ মানসিকতার মানুষ আছেন তারাও যেন চতুর রাজার মত অসুস্থ আচরণ করছেন।

ভেবে অদ্ভুত লাগে, এভাবে কতদিন চলবে, এভাবে কি আদৌ চলা সম্ভব।

এই অধমের মত আর কারও যদি অদ্ভুত লাগে, তাহলে জানাবেন। সামু তার সেই গৌরবের দিন ফিরে পাক, এই কামনায় শেষ করলাম।

বিঃদ্রঃ কথায় বলে পুরান চাল ভাতে বাড়ে, তাই মনে হয় বেশি লিখে ফেললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার লেখার হাত কেমন তা স্কুলের স্যার এর কাছ থেকে খুব ভাল ভাবে জেনেছি। তাই আগাম ক্ষমা চেয়ে নিলাম।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×