somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষন হওয়া যেন নারীর-ই দোষ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনাকাল ২০০৮।
এগারো বছরের শিশু আসমাকে হাসপাতালে নিয়ে আসে তাঁর দাদী।

সমস্যাঃ মেয়েটি হটাৎ করে মুটিয়ে যাচ্ছে, সমবয়সীদের সাথে আগের মত খেলতে চায় না,
চুপচাপ শুয়ে বসে থাকতে চায়...
ডাক্তাররা পরীক্ষা করে পাঠিয়ে দিলেন গাইনী বিভাগে...নিশ্চিত হওয়া গেল শিশু আসমার দেহে আরেকটি শিশুর অস্তিত্ব...ঘটনা শুনে তাঁর দাদীর
মুর্ছা যাবার উপক্রম...এও কি সম্ভব!!!
হুম, এ অসম্ভবকে সম্ভব করেছে তাঁর এক দাদা...অবুঝ আসমা সব কিছুই গোপন রেখেছিল...আসমা তখন বোঝেনি কি ভয়ঙ্কর এক
পরিনতি অপেক্ষা করছিল তাঁর জন্য!

ঘটনাকাল ২০১৪।
সোনারগাঁয়ের মেয়ে শিউলি...জন্মগতভাবেই বাক
প্রতিবন্ধী সে...এলাকার বখাটে ছেলেটির রোষানলে পড়ে সে...ধর্ষিত হয়...মুখে বলার ক্ষমতা আল্লাহ্
তাঁকে দেন নি...বুঝিয়ে বলার ক্ষমতাও কেড়ে নেয় বখাটের হুমকি...সর্বশেষ, শারীরিক পরিবর্তন দেখা দিলে সে ডাক্তারের শরনাপন্ন হয়...ততোদিনে ৭ মাসের অন্ত্বসত্তা শিউলি।

---শুধু আসমা,শিউলি নয়... প্রতিদিনই এমন অনেক আসমা/শিউলির গল্প পত্রিকায় আসে; যারা কোন না ভাবে এই আসমা ও শিউলির মতো ধর্ষিত হয়েছে। কিন্তু আমাদের এই সমাজ, এ রকম ধর্ষনের ঘটনার পর প্রথমেই আঙুল তোলে সেই ধর্ষিতার উপর ; যেন ধর্ষন হওয়াটা তার-ই দোষ। প্রশ্ন উঠে তার চরিত্র নিয়ে, প্রশ্ন ওঠে তার পোষাক নিয়ে,প্রশ্ন ওঠে তার মা-বাবা নিয়ে। কেউ যেন ধর্ষকের দোষ দিতেই চায় না।
কিন্তু একবার ভেবে দেখেছেন কি? আপনার সেই ধর্ষকের পক্ষে পক্ষপাতীত্ব এ রকম অপরাধকে কতটা প্রচ্ছায় দিতে পারে বা সেই ধর্ষিতার কাছেই এটা কতবড় কষ্টের হতে পারে???

আমি জানি, সকলে আমার সাথে একমত হবেন না, অনেকে ঘুরে উল্টে সেই আছমা এবং শিউলিদেরই দোষ দিতে চাইবেন। যারা এই আসমা এবং শিউলিদের দোষ দিতে চান তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি; আশা করছি প্রশ্ন গুলোর উত্তর দিবেন।
প্রশ্নঃ-১:
আসমার শারীরিক গঠন কি সেই পরিমানে হয়েছে যা দেখে একজন পুরুষ যৌন উত্তেজনা পেতে পারেন?
প্রশ্ন-২:
যৌন আবেদন দিতে পারে এমন পোশাক
কি শিশু আসমা/ প্রতিবন্ধী শিউলি পরে থাকত?
প্রশ্ন-৩:
শিশু আসমা/প্রতিবন্ধী শিউলির মধ্যে কি অতি আধুনিকতা/উগ্রতা ছিল?
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×