মাগো আমায় সাজিয়ে দাও যুদ্ধে যাব আমি,
রক্তে আমার ভিজিয়ে দেব শুষ্ক মরুভূমি... ।
ফিলিস্তিনি শিশুর মুখে মিষ্টি সেই হাসি,
ফোটাবো আবার সেদিন তো আর নেই দুরে আর বাকী,
তাঁদের তরে করবো জিহাদ, দোয়া কর মা তুমি ।
রক্তে আমার ভিজিয়ে দেব শুষ্ক মরুভূমি... ।
আমার খুন মিশে যাবে তাঁদের খুঁনের সাথে,
যারা সেরা যুগে যুগে সকল মানুষ হতে,
শহীদ হলে পাখির মত. উড়বো সুখে আমি ।
রক্তে আমার ভিজিয়ে দেব শুষ্ক মরুভুমি... ।
আমার বয়স তখন ৮ কি ৯ হবে । আমার বড় ভাইজানের অনুপ্রেরনায় জীবনের প্রথম প্রায় ১০০০ মানুষের সামনে বিশাল মঞ্চে গানটি গাই আমি । এটি শিল্পী মুজাহিদুল ইসলামের একটি গান । তাঁর চরম ভক্ত কিনা । শুনেছি সেদিন আমার গানটি শুনে শত শত লোক অশ্রু ফেলেছিল । তখন হয়তো আমি বুঝিনি গানটির যথার্থ মর্মকথা । ভাইয়া যেভাবে শিখিয়ে দিয়েছিল আবেগ দিয়ে গাইতে ঠিক সেভাবেই গাওয়ার চেষ্টা করেছিলাম । কিন্তু আজকে আমাকে সেই আবেগ আনতে কেউ শিখিয়ে দেইনি । বরং আবেগ ভেঙ্গে নিংড়ে বেরিয়ে আসছে কান্না । মনের অজান্তেই আজ এই গানটিই হয়ে যাচ্ছে গুনগুন যেন বারেবার... !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



