জাতীয় শিক্ষা নীতি ২০০৯ (চুড়ান্ত- খসড়া) জাতির প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়েছে ,তাই এটি বাতিল করে নতুন অভিজ্ঞ শিক্ষাবিদদের সমন্বয়ে কমিশন গঠন করে সংবিধান সম্মত জাতির প্রত্যাশা পূরণে সক্ষম একটি শিক্ষা নীতি প্রনয়ন করার আহবান করছি।কারন নিন্মরুপ।
১*শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যে (সেকুলার গণমূখী)বাক্যাংশটি সংবিধান এর ১৭ অনুচ্ছেদ এর সাথে সাংর্ঘর্ষিক কেননা এখানে সেকুলার শব্দটি সংবিধানে উল্যেখ নেই।সুনাগরিকের গুনাবলীর ব্যাখ্যায়(ধর্ম নিরপেক্ষতা বোধ)কথাটি সংবিধানের ৮(১)অনুচ্ছেদের পরিপন্থী।
সংবিধানের ২১(১) অনুচ্ছেদ মতে সংবিধানের পরিপন্থী বা সংবিধানের বক্তব্যকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সু নাগরিক হওয়ার সুযোগ নেই।
রিপোর্টের এই অধ্যায়ের ৪,৫ ও ১৪ নম্বর পয়েন্টে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা উপেক্ষিত হয়েছে,আবার সরকারী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতি খড়গহস্থ করা হয়েছে।অথচ দেশের এ শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত দেশের বিশাল একটি অংশ।কওমী মাদ্রাসায় গুড়ামী বন্ধের কল্পে কোন ব্যবস্থা এই শিক্ষা নীতিতে লক্ষ্য করা যায় নাই।
রিপোর্টে মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে (ধর্মীয় ও নৈতিক শিক্ষা) বাতিল করা হয়েছে।ভোকশেনাল ও মানবিক শাখায় নবম-দশম শেণ্রীতে ১৪টি ঐচ্ছিক বিষয়ের সাথে ধর্মীয় শিক্ষা রাখা হয়েছে। অথচ বয়ঃবৃদ্ধির সন্ধি লগ্নে ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে জাতিকে বিরত রেখে সু নাগরিক হওয়া সম্ভব নয়।
মাদ্রসা শিক্ষা ব্যবস্থায় ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত বাংলা এবং ইংরেজীর ক্ষেত্রে ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর করার ব্যবস্থা করা সময়ের দাবি।
আলিম পযার্য়ে বর্তমান ব্যবস্থায় বালাগাত মানতেক বাতিল করে ফিকাহে ২০০ ,আরবী ২০০ ,ইসলামের ইতিহাস২০০(ঐচ্ছিক)কুরআন ১০০,হাদিস১০০, বাংলা২০০ এবং ইংরেজী২০০ নম্বর করা জরুরী ।
এ রিপোর্টের ২৮ পৃষ্ঠায় মাদ্রসা শিক্ষার উচ্চ পয়ার্য়ে ডিগ্রির বিষয়টি সরকার কতৃক নির্ণিত তাই পুনরায় নির্ণয়ের বিষয়টি পরিষ্কার নয়।
রিপোর্টের সংযোজনী ৩ এ বলা হয়েছে ভোকেশণাল ও মাদ্রাসা শিক্ষা(উপ-ব্যবস্থা) এর মাধ্যমে এ দুটি ধারাকে আলাদা ভাবে দেখা হয়েছে ,যা কাম্য নয়।
সল্প সুদে ব্যাংক ঋণের পরিবর্তে সুদমুক্ত ঋনের ব্যবস্থা করা দরকার।
রিপোর্টের ৫৪ পৃষ্টায় ব্রতচারী কার্যক্রমকে চালুর সুপারিশ করা হয়েছে।অথচ এটি একটি আঞ্চলিক সংস্কৃতি, সার্বজনিন করার যৌক্তিকতা সম্পর্কে বুঝে আসে নাই। তাই রিপোর্টটি পুনরায় বিবেচনা করা যেতে পারে,।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


