somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বর ও পরম শূন্যতা

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীনকালে বিভিন্ন বিচ্ছিন্ন সমাজে স্বতস্ফূর্তভাবে ঈশ্বরের ধারণা সৃস্টি হয়েছিল।ধর্মীয় আচারে পার্থক্য থাকলেও সব জনপদের ঈশ্বরই সর্বময় ও অনাদি অনন্ত।এই জনপদের কারো সাথে কারো যোগাযোগ ছিল না।তাহলে একই গুণ কিভাবে সঞ্চারিত হল ?কোন ধর্মকে ছোট বা বড়,প্রমাণ বা অপ্রমাণ করা এই লেখার উদ্দেশ্য নয়।ব্যাক্তিগত ভাবে বিশ্লেষণের চেস্টা করেছি মাত্র।আলোচ্য ঈশ্বর ধর্মীয় বা ধর্মহীন দুটোই হতে পারে।কারণ দুটি ক্ষেত্রেই মৌলিক গুণ একই।ঈশ্বরের ধারণা বহু ঈশ্বর থেকে একেশ্বর,গ্রীক থেকে আব্বাসীয়,রেনেসার আগে পরে এভাবে ইতিহাসের ধারায় বারবার বিবর্তিত হয়েছে।কিন্তু মৌলিক গুণটি পরিবর্তিত হয়নি।তাই এই মৌলিক গুনের পেছনে মানুষের মনস্তত্ব বিশ্লেষণই প্রধান আলোচ্য বিষয়।

আমরা মানুষের ইতিহাস ভালো ভাবে জানি মাত্র চার হাজার বছরের।বাকি দীর্ঘ সময়ের ইতিহাস আমরা বিভিন্ন উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করেছি।মানসিক বিবর্তনের মাঝ দিয়ে মানুষ আজকের মানুষ হয়ে উঠেছে।লাখখানেক বছর আগে মানুষের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য ছিল শুধু শারীরিক আকৃতিতে।
এক জনপদ থেকে আরেক জনপদ ছিল বিচ্ছিন্ন।এক মহাদেশের মানুষ জানতো না তার মত মানুষ অন্য মহাদেশে বাস করে।মানসিক ভাবে বিচ্ছিন্ন পৃথিবীতে বাস করতো।এক সময় মানুষ আবিষ্কার করে আরেক জনপদের মানুষ।যারা নিজেদের বাইরে দেখা প্রথম মানুষ।বিস্ময়করভাবে মানুষ প্রত্যেক সমাজে একটা সাধারণ ব্যাপার লক্ষ্য করে যা প্রত্যেক আদিম সমাজের নিজের মৌলিক চিন্তার প্রকাশ।তা হল “ঈশ্বরের ধারণা”।
ভারতীয় এক উপজাতি হয়তো কোনদিন কালাহারি মরুভূমির কোন জনপদকে দেখেনি।কিন্তু দুই জনপদেই একজন “ঈশ্বর” আছেন।শুধু ধর্মীয় আচার আলাদা।আধুনিক ধর্মগুলোর পরস্পরের কাছে আসার সম্ভাবনা ছিল।তাই যোজন বিযোজন উপরিপাতনের সুযোগ ছিল।কিন্তু বিচ্ছিন্ন জনপদের “ঈশ্বর” মৌলিক ধারণা ছিল।
আমরা সাধারণভাবে জানি,প্রাকৃতিক ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আদিম মানুষেরা ভীতি থেকে “ঈশ্বরের ধারণা” সৃস্টি করেছে।তবে এর বাইরেও একটা কারণ আছে বলে আমার ধারণা।মানুষ তার অস্তিত্ব নিয়ে আইডেন্টিফিকেশন ক্রাইসিসে ভোগে।কেন?আমার ধারণা এর পেছনে যে দার্শনিকতা কাজ করে তার নাম “শূন্যতা”।মানুষের পরম শূন্যতা সহ্য করার ক্ষমতা নাই।পরম বাস্তব শূন্যতার ধারণা নাই।এটি আধুনিক মানুষের জন্যও প্রযোজ্য।শূন্যতা পীড়াদায়ক।তাকে কোন না কোনভাবে মানুষ কিছু দিয়ে প্রতিস্থাপিত করে।শূন্যতা যে কোন অস্তিত্বকে সংকটে ফেলে।প্রতিটি অস্তিত্ব তাই শূন্যতার সাথে যুদ্ধ করে চলে।আদিম মানুষের ভাবার ক্ষমতা ছিল না।তাই এই অনূভুত শূন্যতার নাম দিয়েছিল “ঈশ্বর”।কিছু চিন্তাগত ধারণায় সব মানুষ এক।তাই এই ধারণা সবজায়গায় গড়ে উঠেছে।“ঈশ্বরের ধারণা” ছিল সহজ সমাধান।কারন ঈশ্বর ব্যাখ্যাতীত।ফলে মানসিক ভাবে মানুষ স্বস্তি লাভ করে।
আমরা সাধারণভাবে যাকে যাকে শূন্যতা বলি তা যতটা শূন্যতার উদাহরণ তার চেয়ে বেশি কাঠামোর উদাহরণ।প্রত্যক মানুষ দু’ধরনের চেতনার মাঝে জীবন অতিবাহিত করে।প্রধানত বস্তুগত চেতনা যার একাংশ ভাবজগত নামে পরিচিত ।ভাবজগত কল্পনার পেছনে চালিকা হিসেবে কাজ করে এই শূন্যতা।আমাদের শূন্যতা নির্ধারণ করি কাঠামোর ভিত্তিতে।আমরা একটা ঘর কল্পনা করি যেখানে একটা খালি বাক্স আছে।বাক্সকে খালি বলি বাক্সের কাঠামোর ভিত্তিতে।বাক্সটি যদি না থাকে তবে ঘরটিকে খালি বলি ঘরের কাঠামোর ভিত্তিতে।অর্থাৎ আমরা কিছু শূন্য বললেই তা পরম শূন্যতার ধারনা নস্ট করে কাঠামোর উপস্থিতি।মহাশূন্যতা যেমন পৃথিবীর সাপেক্ষে।বাক্সের শূন্যতা বাক্স ছাড়া ব্যাখ্যা করতে পারি না।তাই অনন্ত শূন্যতা বাস্তবে অসম্ভব।কিন্তু কল্পনায় মানুষ তার পীড়া অনুভব করে।কারণ মানুষ অনুসন্ধিতসু প্রাণী।তাই এটি মানুষের ঐতিহাসিক দার্শনিক সমস্যা।এ সমস্যার থেকে উত্তরণের সহজ উপায় এই সমস্যার নাম দেয়া
“পরম শূন্যতা অনাদি অনন্ত এবং ব্যাখ্যার অতীত যা যেকোন অস্তিত্বের পূর্বে ও পরে সমস্তটা জুড়েই থাকে”।মানুষ এ ভাবেই এই সমস্যার সমাধান করেছে।অস্তিত্বকে ব্যাখ্যা করার সহজতম উপায়।তবে এটি জানা নয়।শুধু ধারণা।তাই ধারণাটুকু ঠিক রেখেই দার্শনিকরা বিভিন্ন সময় নানাভাবে একে ব্যাখ্যা করেছে বোধহয় জানার চেস্টায়।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×