প্রথম ঘুষ................
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনে ঘুষ খায় নাই এমন অনেক লোক খুজে পাওয়া যাবে কিন্তু জীবনে ঘুষ দেয় নাই এমন লোক কী খুজে পাওয়া যাবে ? মনে হয় না ।
যারা যারা ঘুষ দিয়েছেন তাদের কী জীবনে প্রথম ঘুষ দেয়ার কথাটা মনে আছে ? মনে থাকলে আসেন এখানে শেয়ার করি ।
আমার জীবনের প্রথম ঘুষ আমি দিয়েছিলাম অনেক বছর আগে । আমাদের দিয়েই প্রথম প্রাইমারী লেভেলে সেন্টার বা সেন্ট্রাল (কি বলতো মনে নাই,সেই ১৯৮৭ সালের কথাতো ) পরীক্ষা শুরু হয়েছিলো । পরীক্ষার রেজাল্ট আসার পরে দেখা গেলো আমি অংকে ফেল করেছি । আমি বললাম এটা অসম্ভব,আমার অংক পরীক্ষাটাতো অনেক ভালো হয়েছিলো । ফেল করার কোনোই কারন নাই । তখন আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে আমাকে পাঠালো শিক্ষা অফিসে,টেবুলেশন শীট চেক করার জন্য । ওখানকার লোকজন তো কোনোভাবেই টেবুলেশন শীট দেখাবেন না । এই লাগবে/সেই লাগবে,স্কুল থেকে এ্যাপ্লিকেশন সিগনেচার করে আনতে হবে । বিভিন্ন অজুহাত দেয়া শুরু করলেন । তখন আমার সাথে যাওয়া বড়ভাই বললেন পকেটে ২০টাকা থাকলে দাও । উনি আমার থেকে ২০ টাকা নিয়ে ওই অফিসের পিয়নকে দিলেন চা খাওয়ারকেথা বলে ।
পিয়ন মুচকি একটা হাসি দিয়ে টেবুলেশন শীট খুলে দেখালো । আমি অংকে ৯২ পাইছি । আর মার্কশীটে লিখছে ২৯ । পরে স্কুল থেকেই ওটা ঠিক করে নিয়ে আমাকে পাশ করার সার্টিফিকেট দিলো ।
আর আমি পাশ করলাম




এটা হলো আমার জীবনের প্রথম ঘুষ দেয়ার অভিগ্গতা । এরপর তো কত জায়গায় কত ঘুষই দিলাম


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন