তোমাকে আমায় ভালোবাসতে হবে
এমনটি কোথাও লেখা নেই,
তোমাকে আমার কাছে আসতেই হবে
এমনটিও কোথাও বলা নেই।
তুমি একটা পাখি, জেনো বিশাল তোমার আকাশ,
উড়ে বেড়াবার।
আমার তোমাকে ভালোবাসতেই হবে
এমনটি বলা ছিল প্রাচীন কোন এক স্বর্গীয় মন্ত্রে,
আমাকে তোমার কাছে আসতেই হবে
এমনটি আঁকা ছিল পৃথিবীর সব নীল জলচিত্রে।
আমি একটি আকাশ, একটি বিশাল ভালোবাসার আকাশ...
সেই আকাশে উড়ে বেড়ানোর অধিকারটুকু শুধু তোমার জন্য সংরক্ষিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




