পঙ্গু প্রতিজ্ঞা
০৪ ঠা মার্চ, ২০১১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হামাগুরি দিতে দিতে একদিন পৃথিবীর বুকে হাটতে শিখেছিলাম। আমাকে গাদা গাদা বই পড়ে হাটতে শেখার ব্যাকরণ শিখতে হয়নি। আমি মানুষ। আমার সহজাত প্রবৃত্তই আমাকে হাটতে শেখায়। প্রিয় কিছু মুখের প্রেরণায়, আমি এখন দৌড়তেও পারি। দাড়াতে পারি বুক ফুলিয়ে।
একদিন অপ্সরীর মত তোমাকে দেখে আমি ভালবাসতে শিখেছিলাম। লাইলি-মজনু কিংবা শিরি-ফরহাদ এর প্রেমালেখ্য পড়ে আমাকে ভালবাসার অনুভুতিগুলো আয়ত্ত করতে হয়নি। আমি প্রেমিক। আমার সহজাত প্রবৃত্তই আমাকে ভালবাসতে শিখিয়েছিল। এরপর বিকেলের রোদে আমার প্রেমের চিঠির গোত্তা খাওয়া। হতাশার রাজপথ জুড়ে আমার অজস্র আঁকিবুঁকি। ফাগুনের হাওয়ায় তোমার চুলের ঘ্রান। ঝুম বৃষ্টিতে কাক ভেজা তুমি-আমি, হুডখোলা রিক্সায়। স্বপ্নের কার্নিশে বসে অভিমান আর খুনসুটি। আমি এখন তোমাকে ছুঁতেও পারি।
যদি হাটা ভুলে গিয়ে হামাগুরি দিতে বল, তা কি সম্ভব?
আমাকে ছেড়ে তুমি শুধু তোমাকে নিয়ে রবে, সেও কি সম্ভব?
পা'দুটো আমার নিয়ে গেলেও আমি পৃথিবীর বুকে হাটব,
তুমি আমাকে ছেড়ে গেলেও আমি তোমার সাথেই থাকব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন