somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমিকা ও লেয়ার মুরগী

১৪ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুণ বয়সে নার্গিস বানুর প্রেমে চুপচুপে হয়ে মজে গিয়েছিলেন হিরু মিয়া। নার্গিস বানুর রূপের ঝলক আর বাঁকা হাঁসিতে দিনে দুপুরে শুকনা রাস্তায় হোঁচট খেতেন তিনি। কত রাত অসহ্য যন্ত্রণায় বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়েছিলেন সে সময় তার কোন হিসেব নেই। হিরু মিয়ার বিছানাটাও ছিল ডাবলবেড। যন্ত্রণাও তাই ছিল ডাবল। একলা ঘরে ঘুম আসতো না। হিরু মিয়ার স্বপ্নে, দুঃস্বপ্নে শুধু নার্গিস আর নার্গিস।

শেষ পর্যন্ত দুদণ্ড সুখের আশায়, নার্গিস বানুকে বিয়ে করে ঘরে তুলেছিলেন হিরু মিয়া। সে অনেক আগের কথা। এখন তাদের প্রায় ষাট বছরের সংসার জীবন। তাদের মধ্যে এখন সেই চুপচুপে ভালবাসা আছে কিনা তা অনিশ্চিত হলেও, কিছুটা শত্রুতা যে আছে তা প্রায়ই বোঝা যায়। দিনে দুপুরে কিংবা মধ্য রাতে দুই বৃদ্ধবৃদ্ধার গগনবিদারি চিৎকার, ঝগড়া কিংবা গালাগালি শুনে পাড়া প্রতিবেশীদের সর্বদা আতঙ্কে থাকতে হয়। প্রতিবেশীদের আতংক আরও বাড়ছে দিনে দিনে। কারন ইদানিং হিরু মিয়া নার্গিস বানুকে এক ভয়াবহ হুমকি দিচ্ছেন যে তিনি কালো জাদু এবং প্রেত সাধনা শুরু করছেন। তাই তিনি মারা যাওয়ার পরপরই কবর খুঁড়ে আবার চলে আসবেন এবং নার্গিস বানুর বাকি জীবনটাতেও তাকে জ্বালিয়ে মারবেন! নার্গিস বানুর কোন নিস্তার নেই। অনেকে বলাবলি করে, রাত বিরাতে নাকি অদ্ভুত সব ভুতুরে গোঙ্গানি শোনা যায় হিরু মিয়ার বাড়িতে। অনেকে এখন বিশ্বাসও করতে শুরু করেছে যে হিরুমিয়া প্রেত পুষতে শুরু করেছেন।

হটাৎ একদিন হিরু মিয়া কোন পূর্বাভাস না দিয়েই মারা গেলেন। কে বা কারা তাকে কবর দিল গ্রামের লোকজনও জানল না। দু-একদিন যেতে না যেতেই নার্গিস বানু সেজেগুজে যাত্রাপালা দেখতে গেলেন। গ্রামের লোকজন আতংকে ফিসফিস করতে লাগল। একজন তো নার্গিস বানুকে বলেই বসল, 'আপনের ভয় ডর নাই বুজি? হিরু মিয়া কবর থেইকা উইঠা আইলে আপনের কি হইব একবার ভাবতাসেন? উনি কি কইসিল ভুইল্লা গেসেন? মইরা গেলেও কবর খুইরা উইঠা আইব আপনারে জ্বালাইতে!'

নার্গিস বানু পান চিবুতে চিবুতে জবাব দিল, 'বুইরায় কবরে হান্দায়া কবর খুরুক। অরে আমি খাড়া কইরা উলটাইয়া কবর দিসি।'

ভালবেসে প্রেমিকা পুষলে দু'দণ্ড শান্তি পাওয়া অনিশ্চিত তবে লেয়ার মুরগী পুষলে প্রতিদিন সকালে দু'একটি ডিম পাওয়া গেলেও যেতে পারে!

বিঃ দ্রঃ এই লেখায় কোন শিক্ষণীয় বিষয় নাই। পুরাটাই কুশিক্ষা।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×