বাংলাদেশটা রাষ্ট্র স্বাধীন, স্বাধীন নয় তো মানুষ,
দূর্নীতিবাজ মানুষেরা পড়ছে রঙ্গিন ফানুষ।
অস্ত্রপাচার, কালোবাজার, চলছে কামান গোলা,
ক্ষমতাবান মানুষগুলো হচ্ছে আত্মভোলা।
মশা মারতে কামান দাগা, বুলেটেরই গুণ,
দিন দুপুরে মানুষগুলো যাচ্ছে হয়ে খুন।
সন্ত্রাসীরা পাচ্ছে ছাড়া, ভালোমানুষ জেলে,
আগের এ দেশ কোথায় পাব? কখন কোথায় গেলে?
এই দেশেতে যায় না পাওয়া ভালো কাজের লেশ,
বলতে পার, কোথায় পাব হারানো বাংলাদেশ?
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



