somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়িতা,কেমন আছিস???

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জয়িতা,
কেমন আছিস??
তোর ওখানে কি শীত শুরু হয়ে গেছে?আমার এখানে শেষ রাতের ঠান্ডা কাহিল করে তোলে।যে আমি পৌষের রাতে শুধু শার্টে ঘুরে তোর বকা খেয়ে দাঁত কেলিয়েছি অনেক;সেই আমি জ্বর সর্দি নিয়ে এতটুকু ঠান্ডায় বিছানায় পড়ে থাকি।
তোর মনে আছে,সেই কোন শীতের সকালে হি হি কাঁপতে থাকা আমায় তুই ডেকে নিয়েছিলি তোর চাদরে?নাকি,আর আর সব কিছুর সাথে ভুলে গেছিস এটাও?
আমি সেই আদি অকৃত্তিম আছি।তুই শুধু বদলে গেছিস।খুব বদলে গেছিস।
শুনলাম,তোর নাকি বিয়ে হয়ে গেছে।অনেকদিন ই তো হয়ে গেলো।
কেমন তোর মানুষ টা?
আমার মত সিগারেট খায়?বন্ধুদের পাল্লায় পড়ে হুইস্কি খেয়ে মাতলামি করে???রোদে রোদে ঘোরে কি তোর বকা খাওয়ার জন্যে??

তুই কি এখনো কবিতা পড়িস?আমি কোনকালেই কবি হবার যোগ্যতা রাখিনি।
তোর তাড়ায় একটু একটু কবিতালেখক হয়ে উঠা আমি ইদানিং খেই হারিয়ে ফেলি।ভালোই হলো।পাঠক নেই তো কবিতা লিখে কি হবে??

মোবাইল টা ফেলে দিয়েছি।সিম গুলো সাজিয়ে রেখেছি বুক শেল্ফের কোণে কোণে।মাঝরাতে তো আর কেউ বলবে না,অ্যাই ...কি করো??আমার খুব ঠান্ডা লাগছে।
আমিও আর বলবো না কোনো দিন....আসেন ভাই আসেন।কেজি দশ।

এখন আমি সারা রাত মামার দোকানে বসে থাকলে ও কেউ টের পায় না।
কেউ বিরক্ত হয় না....ওফ!!তোমাকে নিয়ে আর পারা গেলো না।
কলতলায় চোখ বন্ধ করে ভিজতে থাকি একটানা।রুমে আসার আগেই হাঁচি শুরু হয়ে যায়।
কেউ বকা দেয় না.....কি হদ্দ বেকুব।নিজের কত টুকু পানি লাগবে সেটাই জানে না।এটারে নিয়া কেমনে চলুম!!!
তুই খুব বেঁচে গেছিস,তাই না জয়িতা??আমাকে নিয়ে তোকে আর ভাবতে হয় না।
জয়িতা,অনেক বেশী সহনশীল হয়ে গেছি এখন।ক্লাসে বাইরে তাকিয়ে থাকার অপরাধে স্যার বের করে দিলেও আর লজ্জ্বা লাগে না এখন।

জয়িতা,অনেক কথা ছিলো রে।বলা হলো না।মনে আছে তোর,২২০ পৃষ্ঠার চিঠি চেয়েছিলি তুই??আর আমি টেনে টুনে কার্টুন কবিতায় ভরে কোন রকমে ১৮০ পৃষ্ঠা দিয়েছিলাম।
আর কখনো একটা লাইন ও চাইবি না তুই।তাই আর লেখা হয় না অলস সময়ের পোড়া গন্ধ গুলো।

ভালো তাকিস।আমার হাতে শেষ একটা সূর্যাস্ত আছে।যদি মন চায়,নিয়ে যেতে পারিস।শুধু কানে কানে একবার ফিসফিসাবো।ভালোবাসি।




[জয়িতা আমার অলস সময়ের কল্পনা]
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×