দাহোৎসবের পর
২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিন্দুর ভেতর ঘুরপাক একটি সরলরেখার সাথে জ্যামিতিক সঙ্গমে সমস্ত মায়াভ্রান্তির সৃষ্টি হলে আমরা ফিরে যাই চিলেকোঠায়। সেখানে সজনে গাছের কোটর কেটে আনা খোপে অলস রোদ পোহায় মাদকপাতা।
আমাদের এইসব উন্নাসিকতা ও উৎসবের নাম রোদংগুলি। ছোটবেলার ডাং আজ প্রখর রোদ হয়ে আমাদের করোটির গ্রীবার কাছাকাছি যখন তখন পসরা সাজায় বলে আমরা নাম রেখেছি রোদংগুলি। রোদংগুলি খেলার নিয়ম হলো, বাঁশিঅলার সুর ফেঁড়ে একটা একতারা আনতে হবে। একতারার গায়ে আগুন ধরিয়ে আমরা ঘোষণা করি সকল সৌন্দর্যের শুভসমাপ্তি।
যে কল্কেতে আমাদের মাদকপাতা ঠাসা হয়ে যায় তার নাম 'রমণী'। কুষ্টিয়ার নামহীন বাউলের সাধনযন্ত্র। নৃত্যরতা বিবসনা নারীমূর্তি। উত্তোলিত ও নৃত্যমুদ্রাময় হাতের খোপে পাতারা সব মৃত ও মৃতপ্রায় জমাট বেঁধে গেলে দাহোৎসবে আমরা সড়সড় টানি স্বর্গীয় ধোঁয়া। 'রমনী'র শারীরিক গলি উপগলি পেরিয়ে গলগল বেরিয়ে আসে বায়বীয় ধূসর অন্ধকার। যৌনপথে।
দেখতে দেখতে আমাদের চোখের সামনে সে প্রাণলাভ করে আর আদিমসুরে নাচে। আমরা অপার হয়ে দেখি। ভালোবাসি। আর আমাদের ভালোবাসাগুলো মৃত হয়ে যায়।
অতঃপর বুকের পরে পড়ে থাকে আদিগন্ত চৌরাস্তা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন