আমি তো জানতাম না এসবকেই প্রেম বলে
এই রাতের ভেতর তোমার কাছে
নিজের সবকিছু শর্তহীন তুলে দেয়ার নাম প্রেম
সে আমাকে কেউ বলে দেয় নি
আমি জানতাম না তোমার চোখের দিকে তাকিয়ে থাকা
তোমার হাসি দেখবো বলে পুরোটা বিকেল নিষ্ফল চেষ্টা
বৃষ্টি ভেজা কবিতার মত ভিজে জবজবে রাস্তায়
পাশাপাশি হেঁটে যাওয়া আর তারপর হঠাত
চুম্বনেচ্ছা আড়াল করে হাত ছুঁয়ে দেয়ার নাম প্রেম
আমি জানতাম না
তোমার তুমিকে আমার আমি করে ভেবে নেয়ার নাম প্রেম
আমি জেনেছি অবশেষে কাকডাকা এক ভোরে
যখন দীর্ঘ রাতজাগা ক্লান্তি নিয়ে তুমি ফিরে গেছো
আমার থেকে যোজন দূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


