রাতের ট্রেন ফেরি করে মানুষের চিহ্ন ও খসড়া
নিরেট লৌহপথ সমান্তরাল চুম্বন করে করে হঠাৎ
উগড়ে দেয় কিছু মানুষ - কিছু আবর্জনা
ঘুমন্ত স্টেশানে
রাতের ট্রেনে লেখা থাকে ব্যস্ত নগরীর রোজকার হিসাব
ভাঙাস্বপ্নমানুষ আর স্বপ্ন যারা দ্যাখে
রাতজাগা সব পাখির ছায়া ভেঙেচুরে
ঠিক ঠিক এসে দাঁড়ায় কাকডাকা নগরে
ভেতর তার বিষের বাজার, সস্তায় বিকোয় ঘামের পোর্ট্রেট
আর কেউ কিনে ফেলে রাখে বিক্লব ঘুম
চাঁতাল পেরিয়ে আবার ছুটে যায় ট্রেন, জীবনের মত
এখানে সেখানে যারা বেড়ে উঠে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




