বারান্দায় রাতের শেষ সিগারেটের বহ্নি উৎসবে
রোজ এসে দাঁড়ায় একরাশ বেওয়ারিশ বাতাস
আমি তাদের মুখে ঠেসে ধরি নিকোটিন ঘ্রাণ
বাতাসগুলো ডানা মেলে দেয় আরো বাতাসে
নিকোটিনের ঘ্রাণ জমে উঠে মেঘ
তারপর বৃষ্টি নামে
কালো কালো বৃষ্টি...
সময় খুঁড়লে কোনো এক ভবিষ্যত বিকেলে
এইসব কালো বৃষ্টির ফসিল পাওয়া যাবে
কেবল থাকবে না আর এই বারান্দা
এই বারান্দায় পা ছড়িয়ে বসে থাকা আমি
আর আমাকে নিয়মিত খুন করে যাওয়া সিগারেট
অথচ সে আমাকে খুন করে সমমতায়
অন্তত নিকটবর্তী মানুষের চেয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


