somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর ছুরি এবঙ সংলগ্ন বলাকা ও মানুষেরা

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইখানে আর ভোর হবে না বলে ঘোষণা ছিলো, অথচ এইখানেই ভোর হচ্ছে। ভোরের গায়ে লেপ্টে আছে ছোপ ছোপ অন্ধকার। যার চোখে মুখে হালকা আলোর ঝিলিক।
একটা কি বলাকা উড়ে গেলো!
অন্ধকারে ঠিক বোঝা যায় নি। যেন আলোর ছুরি, সাঁই করে কেটে দিয়ে গেলো অন্ধকারের বোবা মুখ। সে মুখে এবার হাসি ফুটে! ভোর হচ্ছে।
ভোর হচ্ছে শিশিরভেজা ঘাসে, নিস্তরঙ্গ জলের উপর, মাছরাঙাদের সংসারে! একটা দুটো পাখি ডাকে। দু'চারটে মানুষ জাগে। জেগে উঠে মুয়াজ্জিন!
আর অনাবাদি ঘুমের জমিন নিয়ে অনয়ন। অনয়নের শেষ কবে সারারাত ঘুম হয়েছে, তা ইতিহাস। এই তল্লাটের প্রতিটা ভোর ওর সাথে মোড়ের দোকানে এক কাপ চা খেয়েই তবে তল্লাট ছেড়েছে!
সে ঘুমায় পৃথিবী জাগার পরে, আর পৃথিবী ঘুমায় ওর ঘুমের ভেতর। ভেতরে ভেতরে রাত হয় আর ভোর বাড়ে। ভোরের লোভে অনয়ন পা বাড়ায় ধাপে ধাপে।

-আপনি কী রোজই রাত জাগেন?
-না।
-তবে রোজ দেখি এখানে হেঁটে যান!
- আমি হাঁটি। চলি।

অনয়নের পেছনে লেপ্টে থাকে বিস্মিত মেয়েটার চোখ! অথচ বিস্মিত হবার কিছু নেই।

অনয়ন কেন হাঁটে, মেয়েটা জানে না। অথচ অনয়ন হাঁটে না। সে রাত জাগে না, রাত ওর মধ্যে জেগে থাকে।

-আপনিও সকালবিহারি। রোজ দেখি।
-বেয়াড়া মেদ শাসন করি!
- হোক তবে।
-কী মনে হয় আপনার?
-জানি না। সীমারেখা বুঝি না এসবের।

মেয়েটা মেদবহুল নয়, অথচ মেদ শাসন করে। করতেই পারে। অনয়ন বিস্মিত হয় না। ভোর দেখেই ওর যত বিস্ময়। মেদে বিস্ময়ের কিছু নেই।

-আমি উপরে উঠে যেতে চাই।
-আপনি উপরে উঠে যেতে চান কেন?
-ভোর মানে অন্ধকারের ভেতর আলোর মুঠো মুঠো সন্তরণ। ক্রমাগত। আমি সেই সন্তরণ দেখতে চাই। যেমন পাখি দেখে।
-আমি পাখিদের কৌশল জানি না। তবে পাখি ভালো লাগে। পাখিদের মেদ নেই।
-পাখিদের ভেদ আছে। বিভেদ আছে।
-নিরর্থ! আপনি সময়কে ভাঙছেন কেন?

সময়কে কেন ভাঙছে অনয়ন! জানে না সে। সময় কী, সেটাওতো জানা নেই। সময়ের ভাঙন হয় কীভাবে!
কোনো উড়ন্ত বলাকা সময়কে কেটে ফেলে কি!

-আপনি কী খুঁজেন?
-বলাকা।
-অন্ধকারে!
-বলাকার উড্ডয়নচিত্র।

নাম জানা হয়নি। অথচ পূর্ণ মনোযোগের দাবি নিয়ে রয়েছে। আচ্ছা, ছেলেটা কি মনোযোগ দাবি করে?
না।
রোজ ভোর দেখে। কেন দেখে! বলাকার অন্ধকারে উড্ডয়নচিত্র কেমন দেখায়!

-আমি আপনার সাথে ভোর দেখবো! বলাকার অন্ধকারে উড্ডয়নচিত্র দেখবো!
-আমি তো সেসব আটকে রাখি নি।
-তবুও আপনার সাথেই দেখব। আমি জানি না কীভাবে দেখতে হয়। আপনি শেখাবেন।
-ভোর ও বলাকা।
-হ্যাঁ।
-হোক তবে। রাতে আসবেন। মধ্যরাতে।
-রাতে কেন! আমি ভোর দেখবো। রাত তো নয়!
-রাত কখন যে একটা বলাকার ডানার ঘাঁই খেয়ে হঠাৎ ভোর হয়ে যাবে, সে তো আমি আপনি জানি না। তাই রাতকেই ধরতে হবে।
-ঠিক আছে।

মধ্যরাতে মেয়েটা দাঁড়ায়। ছেলেটা নেই। আশ্চর্য! চলে আসার কথা!
কোথায় থাকে? কী নাম? কে চিনে তাকে? কিছুই তো জানা নেই!
আচ্ছা, সে কি রাতের হদিস দিয়ে গেছে? ভোরে নিশ্চয় আসবে!

মেয়েটা রাত দেখে। রাত প্রগাঢ় হয়। আরো হয়। আরো হয়। তারপর উড়ে উড়ে আসে বলাকা। দেখা যায়। দেখা যায় না। যেন একটা শাদা ছুরির ফলা। সাঁই করে কেটে দিয়ে যায় অন্ধকার!
তারপর সব চুপ। কোথাও কেউ নেই। কিছু নেই। ছেলেটাও নেই। আশ্চর্য! কেন আসছে না! তবে কি ছেলেটা না আসলে ভোর হবে না!
হঠাৎ ডেকে উঠে পাখি। একটা পাখি। দূরে একটা পাহারাদার। হাঁক দেয়। আর এক পশলা! আলো! ভেসে উঠে! আবার মিলিয়ে যায়! তারপর আবার! আবার!
মেয়েটা মুগ্ধ হয়ে দেখে আলোর ছুরি! ভোর হচ্ছে!
অথচ ছেলেটা আসেনি। থাক, না আসুক। সে না আসলেও ভোর হয়!

-আপনি রোজ রাত জাগেন?
-না।
-রোজ দেখি এখানে হেঁটে যান!
-ভোর দেখি। আসি।

ছেলেটা অবাক হয়। তার চোখ লেপ্টে থাকে অপসৃয়মান মেয়েটার ছায়ায়। আশ্চর্য! মেয়েটা ভোর দেখে!

-কী করছো ওখানে!
-তোমার জন্য আলোর ছুরি বানাই। বলাকা উড়াই।
-আমি তোমাকে কতকাল খুঁজছি!
-ভুল। তুমি ভোর খুঁজছো। রোজ খুঁজছো। নিজস্ব ভোর খুঁজে পাওনি এখনো।
-তুমি পেয়েছো?
-হ্যাঁ।
-আমি কবে পাবো?
-দেরী আছে। প্রশ্ন ও বিস্ময়মুক্ত হতে হবে যে আগে।
-আমার যে এখনো প্রশ্ন জাগে। তোমার নাম কী?
-অনয়ন।
-অনয়ন, আমি তোমার আলোর ছুরি হব।

অনয়ন হাসে। অভয়ের হাসি। তারপর আলোতে মিলিয়ে যায়। ভোর হয়ে গেছে। আলোর ছুরি মিশে গেছে থোকা থোকা আলোয়।

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×