বুকের শহরে তেপান্তর নিয়ে চলে যারা, পীচ ঢালা রাজপথে যুগল ছায়ার নকশায় তাদের কি আসে যায়!
আমি দেখেছিলাম, সারা শহরে কোথাও কোনো কদম গাছ নেই। এই শহরে কদম ফোটে না। কদম দেখতে চাইলে যেতে হবে সেই গাছপালার গ্রামে। স্কুলের পাশেই তো ছিল একটা গাছ। এখন আছে কি না জানা নেই যে!
বরঙ আকাশের নাম হয়ে যাক নদী। চোখের নাম শাহিবজরা। ফেরার নাম ভ্রান্তি ধরে সমীকরণ মিলিয়ে নাও। সব সমীকরণ মেলে না। কিছু সমীকরণ মিলিয়ে নিতে হয়।
চোখের পর্দায় দেখাও ডকুমেন্টারি। আমি জানি এবং জানি না। বুঝতে গিয়ে না বুঝেই ফিরে আসি। পায়ের পাতায় কে গুঁজে রাখে এত এত পেরেক! শেকলে আটকানো পা। সাপের মত হিস হিস করে। আমি নতজানু পড়ে থাকি আমারই হাঁটুর কাছে।
সব ভুল। ইমোশনবাজি।
বৃষ্টি আমার ভুল হয়ে যায় বানানে
আমার শুদ্ধ বানান জানি না আমি
কেবল সে জানে, সে জানে ..
=============================================
[ভালো থেকো। যে তোমার জন্যে ব্লগপাতার লেখক আমি।]
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




