*
তোমার বুকের পাত্রে রাখা দুই গ্লাস দুধ
আমার স্পর্শের নির্ভেজাল লিকার
চুম্বনের চিনি মিশিয়ে আদিম রেস্তোরাঁয়
চল শুনি যুগলবন্দী শীতের ঝংকার।
*
কুয়াশার ভেতর ঢুকে পড়ে রোদের ছুরি
ফালি ফালি কাটে হিমবাতাস
আমার ছুরিও কাটে তোমার গিরিখাত
মাতাল করে আনে ওমের সুবাস।
*
লাল চায়ের গেলাসে লেবুর ঘ্রাণ
শীতের সকালে উষ্ণতা আর সুখের টান
দুপুরের রোদে জাগে ভেতরের অসুখ
তাপহীন রাতে ঘুচে দেহের ব্যবধান।
*
হিমবাতাস খুলে আনে পত্রঝরা বন
শীতার্ত হাতে আমি খুলি তোমার আবরণ
নগ্ন বৃক্ষের ডাকে নগ্ন তুমি
চেয়ে চেয়ে দেখি আমার মুগ্ধমরণ।
*
শীতের নিয়ম শেখো আর খুলে দাও গুপ্তঘর
প্রাকৃতিক সাপেদের সাথে ঐক্যজোটে
আমার একটিমাত্র সাপ মোটে
নিশ্চিন্তে শীতনিদ্রা দেবে তোমার ভেতর।
*
আগুন সাজাও দেহের উনুনে
সুখের রসে ভেজাও যৌবন চিতই
সঙ্গমের তাপে চলো শীতার্ত দুজনে
আকন্ঠ সুধাপানে তৃপ্ত হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



