somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্কাস যুবতী কিংবা বীজ ফসিলের রাতে

২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরোনো কবরস্থান থেকে উঠে আসে বটগাছটার বীজ। কিংবা বীজের ফসিল। ডালে যে কাক রেখে গেছে নির্জনতার চিহ্ন, তার কা কা সুর ভেসে ভেসে যাচ্ছে দূরের অন্ধকারে। পাতারা এসময় দোল খায়। পাতাদের ঘরে পাখিদের ঘ্রাণ জমে জমে কখন কুয়াশা হয়ে গেছে আর ন্যাতানো পাহাড়ের কোটরে সঙ্গমরত এক জোড়া সাপ সেই কুয়াশার তীব্র মদ পান করে লিখে ফেলে তপস্যারত পাগলের বীর্যপতনের কালযাপন, চা পান করতে করতে সেইসব আমাদের কানে আসে এবং হারিয়ে যায়।

এখানে শীতের রাতে মেলা বসে। গুহার ভেতর আশ্রয় করে বাক্যহীন জটাধারী। উপরে কাচা কাঠে অদ্ভুত খেয়ালে আগুন ধরিয়ে নাচে ন্যাংটা পাগল। তার লিঙ্গ বলে কিছু নেই। বীর্যপতনের হিসাবে সব যোগফল একাকার করে সে না পুরুষ, না নারী, না বৃহন্নলা। মাদকপাতা পুড়ে পুড়ে ঈশ্বরবৃন্দ ঘোলাটে হয়ে গেলে কানাইঘাটের চরকাঅলা বাড়ি ফিরে যায় আর পেছনে পড়ে থাকে মন্ডা-মিঠাই। শীতের রাত বাড়ে। চায়ের গেলাসে কুয়াশারা নামে। সাপেদের সঙ্গমশেষে ক্লান্ত পাগল ঘুমিয়ে গেলে মঞ্চে উঠে আসে নিশাচরী। সার্কাস যুবতী। তার স্তনের ভাজে আমাদের নি:শ্বাস বন্ধ হয়ে আসে। তলপেটে আমন্ত্রণপত্র ঝুলিয়ে সে সোজা উঠে যায় আসমানে। আমরা উর্ধবগামী তার নিতম্বে বিভ্রান্ত হই।
সংগীত থেমে যায়। যুবতী হঠাৎ সবেগে নেমে আসে ভূতলে। চিৎকার দিয়ে নগ্নবুক আর যোনী মেলে ধরে সহস্র বুভুক্ষু চোখের পর্দায়। যেন মনসা সে! আয়! গিলে খাই!

আমরা গর্বিত পৌরুষত্ব নিয়ে বিপাকে পড়ে যাই। বিব্রত ও বিপন্ন হই।

রাত ফুরিয়ে এলে দূরের শহর থেকে ঝুম ঝুম ট্রেন থামে স্টেশানে। নাগরিক সংবাদের ভীড়ে সারাদিন ঘোলাটে ছবির মতন রেটিনায় ঝুলে থাকে সার্কাসের নগ্নবক্ষা যুবতী। সেই রাতের পর যাকে আর কোথাও দেখা যায় নি। কেবল সার্কাসের শূন্য উঠোনে পড়েছিলো তার পরিত্যক্ত সালোয়ার। রক্তাক্ত।

কবর থেকে উঠে আসে বটবীজের ফসিল। রাশি রাশি বটের ডালে ঘিরে আসে চারপাশ। পাতাদের চাপে দমবন্ধ হয়ে মারা যেতে যেতে চায়ের গেলাসে শেষ চুমুকের কথা মনে পড়ে। মনে পড়ে ন্যাংটা পাগলের আগুননৃত্য। গুহাবাসের রহস্য। আর সঙ্গমে রত সাপদের ক্রমাগত হিস হিস!

বটবীজের ফসিল কবরে ফিরে গেলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাই আর সার্কাস যুবতী সারাটা আকাশ কাঁপিয়ে হাসতে থাকে অবিরাম। মধ্যরাতের ট্রেনের মতন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×