somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পারিবারিক গোরস্থানে সাধারণের প্রবেশ নিষেধ

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রার্থনা সেইসব টগবগে যুবক, আবাল বৃদ্ধ বণিতার রুহের প্রতি যাদের রক্তস্নান, লজ্জাস্নানে এই পারিবারিক গোরস্থানের স্বপ্ন সম্ভব হয়েছিল। এবং করুণা সেইসব যুবক, আবাল বৃদ্ধবণিতার উদ্দেশ্যে যাদের তৃষ্ণার্ত লড়াইয়ের প্রেরণা ছিল সবুজ কার্পেটে মোড়া একখন্ড বেপরোয়া স্বাধীন ভুমি, দোয়েল- ফরিঙ এর কলরবে সজীব জীবনের স্পন্দনের ভাষান্তর, দুমুঠো উদর পুর্তিতে দরাজ গলায় ঘাসের ডগার গানে মাতোয়ারা কৃষক, অথবা মরা গাঙে হঠাত আসা উজানে কৃশ ধীবরের অসাংবিধানিক উল্লাস, ছনের জীর্ণ ছাউনি ঘেরা রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে বালক বালিকাদের সুরে দুধ মাখা ভাত কাকে খাওয়ার ছন্দ অথবা মায়ের উষ্ণ আদরে খোকার অকালে ঘুমিয়ে পড়া যেখানে বর্গিদের আর হানা দেয়ার গল্প নেই। কি খ্যাতই না স্বপ্ন দেখেছিল তারা আর এই খ্যাত স্বপ্ন কিনেছিল চড়া দামে! আমরা ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধিত্বের দায় কাধে তুলে নিয়েছি। এইসব খ্যাত স্বপ্ন রয়ে যাক কবিতার শব্দে, ইতিহাসের খোয়াড়ে। আমরা সব স্বপ্নকে গোরস্থানে কনভার্ট করেছি, অতি লাভজনক বিধায়। গড়ে তুলেছি অতি মনোহর এক শৈল্পিক সিমেট্রি।

আমাদের গোরস্থানের চারিদিকে অবারিত প্রান্তর, ধুসর দামাল হাওয়া কবরের চারিদিকের জলজ অঙ্গে কলরব তোলে, পাখিরা কবরে সৌন্দর্যে মুগ্ধতা ঝড়ায়। শরতে দিঘন্ত জোড়া ঘাসফুলে পেলব হাওয়ার মাতাল আর্তনাদ। শিক্ষাবীহিন নাগরিকরা ঘাসফুলে তৃপ্ত হয়, কবরের সৌন্দর্য সৌকর্যে, স্থাপত্যরীতিতে আপ্লুততার প্রকাশ ঘটায় যত্রতত্র। হায়! কি যেন নাম সেই আর্কিটেক্টের, তুমি জিনিয়াস বটে। কিন্তু তুমি জানতেনা হতচ্ছাড়ার দল সব এখানে প্রবেশের রাস্তা খোজা। নিতান্তই গণতান্ত্রিক বলে একটা প্যানাফ্লেক্স ব্যানারে বড় করে লিখতে পারিনা 'এটা পারিবারিক গোরস্থান, সাধারণের প্রবেশ নিষেধ'। আমাদের উদরতার সুযোগে সাইফুর, মহীউদ্দীন, আলাউদ্দিনরা শুন্য কবরে ঠাই নেয়ার প্রত্যাশায় ফরম কেনে। আমরা সেসব বাতিল করতে পারিনা,আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা গণতন্ত্রের সবল কণিকাদের আস্ফালনে। কিন্তু আর কত? ঘাতকের ভাষায় সেই গন্ডগোলের বছর তোরা মাঠে, ঘাটে, জলায় তপ্ত বুলেট ধারণ করেছিস, আমরা অসাধারণরা সম্মান দিয়ে বলি আত্নদান, সেটাইকি তাদের আর উত্তরসূরীদের আসল জায়গা নয়? আমাদের পারিবারিক গোরস্থানে তোদের কেন এত লোভ? অদ্য পিতার সুউচ্চ আসনে উড্ডীনের দরুণ শুন্য কবরেতো অন্য কারো ঠাই পাওয়ার কথা নয়। তারপরও দু/একটা মর্কট যুজতে চায়।

আমরা ধৈর্য্য ধারণ করছি, ধৈর্য্যশীলদের সাথে সৃষ্টিকর্তা আছেন। দশ/কুড়ি/ত্রিশ বর্ষ , নাকি তারও অধিক? ..আহ কি সেই দিন হবে, যেদিন সবাই জানবে, মানবে আমাদের পারিবারিক গোরস্থানে অন্য কারো অধিকার নেই। সৃষ্টিকর্তা সেই মহান দিনটির জন্য বাঁচিয়ে রাখুন।........... আমিন
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×