সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
হাড্ডির কোন আপডেট নাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাড্ডি নিয়া কুকুরের কামড়াকামড়ির ইতিহাস সন্ধানে গুগলে সার্চ দিয়ে কোন রেজাল্ট আসলনা। হবে হয়তো অনেক দিনের ইতিহাস, তাই বলে এই মডার্ন যুগেও হাড্ডি নিয়ে কামড়াকামড়ি কেন? কুকুরকুলের আদৌ কোনদিন হুস হবে কিনা কে জানে!! প্রাগৌতিহাসিক কালের মানুষ নাকি ডাবের ছোবড়া খেয়েই ভাল ছিল। কালক্রমে মানুষ শিখল ছোবড়া নয়, খোলসের ভিতরেই ডাবের আসল মজা। তারপর অনেককাল অতিবাহিত হল...কালক্রমে নৃতাত্তিক উন্নয়ন চরমে উঠলে মানবকুল বিভিন্ন বিজ্ঞানে পিএইচডি নামক ডিগ্রিও হাকাতে লাগল। কিন্তু কুকুরকুল হাড্ডি নিয়াই পড়ে থাকল। হাড্ডির দখল রাখতে জীবন দিয়ে দেয়, কিন্তু দখলে নিয়ে চাটাই সার। ভেতরে অমিয় পদার্থের কোন খবর তার কাছে নেই, জানার চেষ্টাও নেই। যেন হাড্ডি দখলে রাখাই একটা স্ট্যাটাস। অথচ মানুষে অনায়াসে ভারী ভারী হাড্ডিগুলোকে নেহারী বানিয়ে চেটেপুটে খায়তো বটেই আবর সেই উচ্ছিষ্ট হাড্ডি দিয়ে জামার বোতাম লাগিয়ে আব্রু রক্ষা করে, চিরুণী দিয়ে চুলের নিত্য নতুন স্টাইলে ভাব মারে (সুত্র: গরুর রচনা)। হাড্ডিকে নেহারী বানিয়ে খাওয়ার পেছনে মানবকুলের নৃতাত্তিক উন্নয়নের অবদান থাকলেও এর জন্য পিএইচডি ডিগ্রির দরকার নাই। তবে পিএইচডি ডিগ্রি থাকলে হাড্ডি খাওযার অনেক মজা। আমাদের সদাশয় সরকার নাকি আবার ক্ষমতায় এলে প্রতিটি জেলাতেই একটা করে ভার্সিটি খুলে এমন হাড্ডি খাওয়ার ব্যবস্থা নিবেন। আহ...হাড্ডি ....এমনই মজা যে ভাই বেরাদররা সারাদিন দাঁত খিচিয়ে উচ্ছেদের ভয় দেখালেও যে কোন মুল্যে হাড্ডির দখল রাখতে হবে। পানি বিদ্যুত বন্ধ করে হাগামুতা বন্ধ করার পায়তারা করলেও হাল ছাড়া যাবেনা, প্রয়োজনে পলিথিনের মজুদ বাড়াতে হবে। বিরুদ্ধ পক্ষ মাসব্যাপি পশ্চাতদেশ প্রদর্শন করলেও রা করা যাবেনা, উত্তেজিত হওয়া যাবেনা। বরং ধৈর্য ধরে তাহাদের পশ্চাতদেশের গুপ্ত কেশ তথা পিউবিক হেয়ার গণনা করিয়া সময় পার করা যেতে পারে। পিএইচডি-র ইলাবোরেশন নাকি পিউবিক হেয়ার ড্রেসার - হা...হা... মন্দ বলেনি হুমায়ুন আজাদ। ব্যাটা আসলেই একটা জিনিষ ছিল...............
১৩টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।