somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কি চাই?"

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ২য় দিন বিকেল বেলায় ।
আজিমপুর এতিমখানার মূল ভবনের নিচে দাড়িয়ে ফুটবল ম্যাচ দেখছি। যদিও খেলা দেখা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হল আমার বন্ধুর সাথে দেখা করা যে এই মুহুর্তে মাঠে খেলছে। তবুও সন্ধ্যের আগ মুহুর্তে উত্তেজনায় ভরপুর খেলাটা ভালই উপভোগ করছিলাম ।

মাগরিবের আযান পড়লে তাদের খেলায় ছেদ পড়ল। সবাই যে যার মত চলে গেল। আমার বন্ধু এসে আমাকে ওর রুমে গিয়ে বসতে বলে ফ্রেশ হতে চলে গেল।
ওর রুম এই ভবনের দোতালায়। তাই সিড়ি ভাঙ্গার কষ্ট এড়াতে ওখানেই দাড়িয়ে ওর ফিরে আসার অপেক্ষায় থাকলাম।
অপেক্ষার সময় এমনিতেই কাটে না। তার উপর আবার সন্ধ্যের অপেক্ষা ।
তাই মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি শুরু করলাম। যাতে সময় টা তাড়াতাড়ি কেটে যায়।

এক ছেলে পাশে এসে দাড়াল। ভ্রুক্ষেপ না করেই গেমস খেলায় মন দিলাম। ৫ মিনিটের মত দাড়িয়ে থাকতে দেখে বিরক্তির সাথে জিজ্ঞেস করলাম

---"কি চাই?"

কোনো উত্তর না পেয়ে মোবাইলটা পকেটে পুরে ছেলেটার দিকে তাকালাম।
৮ কি ৯ বছর বয়স । কাল মতন দেখতে। পোশাকের আগোছালো ভাব দেখে যে কেউ বলতে পারবে এই এতিমখানারই ছেলে।
মন খারাপ। চেহারায় ভেসে উঠা কষ্টের ছাপটা সন্ধ্যের অন্ধকারও ঢাকতে পারেনি।

---"কিছু বলতে চাও? সমস্যা নাই। বলতে পারো"। এবার গলাটা নরম করে জানতে চাইলাম ।

কিছু না বলে পকেট থেকে একটা পুরনো কাগজের টুকরা আমার দিকে বাড়িয়ে দিল। অনেক দিনের পুরনো কাগজ।তার উপর হাতের ঘষায় ঘষায় একেবারে নাজুক অবস্থা। এই বুঝি ছিড়ে গেল।
কাগজ খানার দিকে চোখ বুলিয়ে দেখলাম একটা মোবাইল নাম্বার লেখা আছে।

কিছু না বুজতে পেরে কৌতূহলি দৃষ্টি কাগজের উপর থেকে সরিয়ে কাগজের মালিকের চোখের দিকে ঘুরালাম।
---"ভাইয়া, এইডা আমার ভাইয়ের নাম্বার। আপনার মোবাইল দিয়ে একটু কল দিবেন। ৩ মাস হইছে আমাকে এইখানে রেখে গেছে ,একবারও দেখতে আসে নাই। কালকে ঈদের দিনেও না।" ফ্যাস ফ্যাস কন্ঠে বলে উঠল ছেলেটা।

নিস্তব্ধ হয়ে ছেলেটার ছল ছল চোখের দিকে তাকিয়ে থাকলাম । কাগজ খানার দিকে তাকালাম, যার কলম ,পেন্সিল এর কথা প্রত্যেকদিন ভুলে যাওয়ার কথা ,হারিয়ে ফেলার কথা ,সে ৩ মাস এই কাগজখানা যত্নে রেখেছে। পকেটে পকেটে রেখেছে। আমার মত কত জনের কাছে সাহায্য চেয়েছে।

আর প্রার্থনা জানালাম প্রভুর কাছে আমাকে এর থেকে সুখি রাখার জন্য। সুন্দর পরিবারের সাথে বসবাস করার সুজোগ দেয়ার জন্য।

এরপর অনেকবার ওই খানে গিয়েছিলাম কিন্তু সেই ছেলেটাকে আর খুজে পাইনি। হয়ত চিনতেই পারিনি। কিন্তু এখনো সেই ছেলেটার জন্য আমার আফসোস হয়।
ইস!!! যদি সাহায্য করতে পারতাম....................
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×