somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পঞ্চগড় জয়
সাধারন এক জন মানুষ আমার ফেসবুক লিংকhttp://www.facebook.com/kkhademula বাংলা সাহিত্য অন্যতম ব্লগ http://www.proteva.info

নিউইয়র্কে বরফে চাপা পড়েছে ভ্যালেন্টাইন ডে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খারাপ আবহাওয়ার
কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
ভ্যালেন্টাইন ডে’র সব আয়োজন
বাতিল করা হয়েছে। একান্তই
প্রয়োজনে যারা ঘরের বাইরে
বের হচ্ছেন তাদেরকে বিশেষ
সতর্কাবস্থা অবলম্বনের
পাশাপাশি পর্যাপ্ত গরম কাপড়
পড়তে হচ্ছে।
স্মরণকালের ভয়াবহ শৈত্য
প্রবাহে নিউইয়র্ক অঞ্চলের
সকলকে একান্তই জরুরি প্রয়োজন
ছাড়া ঘরের বাইরে না যাওয়ার
পরামর্শ দেয়া হচ্ছে। ফলে
ভালোবাসা দিবস
‘ভ্যালেন্টাইন ডে’র আমেজ আর
নেই। রেস্টুরেন্টগুলোর পক্ষ
থেকে ভ্যালেন্টাইন ডে’র মেন্যু
বাতিল করার ঘোষণা দেওয়া
হয়েছে। সবচেয়ে বেশি
বিপাকে পড়েন ফুল ব্যবসায়ীরা।
কারণ, তারা ইতিমধ্যেই পর্যাপ্ত
অর্থ পরিশোধ করে কাড়ি কাড়ি
ফুল এনেছিলেন স্টোরে। মানুষ ঘর
থেকে বের হতে না পারায়
অর্ধেকেরও বেশি ফুল অবিক্রিত
থাকার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল থেকেই
তাপমাত্রা হিমাঙ্কের ২০
ডিগ্রি ফারেনহাইট নীচে
নামায় জনজীবনে অচলাবস্থা
নেমে এসেছে। শত বছরের মধ্যে
এমন ঠান্ডা পরিলক্ষিত হয়নি
বলে আবহাওয়া দফতর উল্লেখ
করেছে।
নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি
ব্লাসিয়ো ১৩ ফেব্রুয়ারি
শনিবার সকালে এক জরুরি
সংবাদ সম্মেলনে জাতীয়
আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে
জানান, রোববার ১৪ ফেব্রুয়ারি
পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কেরও
২০ থেকে ২৫ ডিগ্রি
ফারেনহাইট নিচে প্রবাহিত
হতে পারে। এ অবস্থায় জরুরি
প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের
বাইরে না যান। কর্মস্থলে
হিটিং মেশিন আছে কিনা তা
নিশ্চিত হয়ে এবং পর্যাপ্ত গরম
কাপড় পড়ে যেতে হসংবাদ
সম্মেলনে নিউইয়র্ক সিটি
ইমার্জেন্সি ম্যানেজমেন্ট
কমিশনার যোসেফ ইসপসিটো
বলেন, ‘সাম্প্রতিক সময়ের
ভয়াবহতম এ শৈত্য প্রবাহের সময়
বয়স্ক এবং শিশুদের অবশ্যই নিরাপদ
স্থানে অবস্থান করা উচিত।
যারা ধর্ম চর্চার জন্যে চার্চ,
সিনোগগ, কিংবা ভ্যালেন্টাইন
ডে’র বিশেষ কোন অনুষ্ঠানে
যেতেই চান, তাহলে তারা যেন
শরীর উষ্ণ রাখার যাবতীয়
পোশাক পরিধান করেন। সাথে
যদি পালিত কুকুর নিতে চান
তাহলে সেই কুকুরকেও গরম
পোশাক পড়াতে হবে।’
উল্লেখ্য, এ দিন কমপক্ষে ২৫
কোটি গোলাপ বিক্রি হয় সারা
আমেরিকায়। ন্যাশনাল রিটেইল
ফেডারেশনের তথ্য অনুযায়ী,
২০১৫ সালের ভ্যালেন্টাইন ডে-
তে ৩৭.৮% আমেরিকানই ফুল ক্রয়
করেন। এ বাবদ তাদের ব্যয় হয়েছে
মোট ২.১ বিলিয়ন ডলার। এর
বাইরে ছিল রেস্টুরেন্টে
খানাপিনা, গাড়ির জ্বালানি
ব্যয়। অর্থাৎ প্রিয়জনের
সান্নিধ্যে বিশেষ এই দিনটি
কাটাতে আমেরিকার সব বয়সের
মানুষই উদগ্রীব হয়ে থাকেন।
কিন্তু তাপমাত্রা এতই বেরসিক
হয়েছে যে, এক ফোটা পানি
মাটিতে পড়ার আগেই তা বরফে
পরিণত হচ্ছে। বাংলাদেশি
অধ্যুষিত জ্যাকসন হাইটস,
জ্যামাইকা, ওজনপার্ক, চার্চ-
ম্যাকডোনাল্ড, পার্ক চেস্টার
এলাকা ভুতুড়ে শহরে পরিণত
হয়েছে। দোকান-পাট খোলা
রাখলেও গ্রাহক নেই।
সূত্র : টাইম আউট, সিবিএস।বে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×